• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

১৩৫ বছর পরও ৮ ঘণ্টা শ্রম ও বকেয়া মজুরি চাইলে গুলি খাচ্ছে শ্রমিকরা

গোলাম মোস্তফা রাজনৈতিক বিশ্লেষক ঢাকা থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২ মে, ২০২১

১৩৫ বছর পরও ৮ ঘণ্টা শ্রম ও বকেয়া মজুরি চাইলে গুলি খাচ্ছে শ্রমিকরা

১৩৫ বছর পরও ৮ ঘন্টা শ্রম ও বকেয়া মজুরি চাইতে গিয়ে পুলিশের গুলিতে ৭ শ্রমিককে লাশ হতে হয়। ট্রেড ইউনিয়ন অধিকার আজ ভুলুন্ঠিত। করোনার দুর্যোগে মালিকের জন্য আছে প্রনোদনা আর শ্রমিক-কৃষকের জন্য কাঁচকলা। আজ চট্টগ্রামে মে দিবসের এক কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমী এসব মন্তব্য করেন।

আজ ১ লা মে (শুক্রবার) দুপুরে পুলিশের বাঁধা উপেক্ষা করে ট্রেড ইউনিয়ন ফেডারেশনসহ কয়েকটি শ্রমিক সংগঠন চট্টগ্রাম মহানগরীতে বিক্ষোভ মিছিল করে। এর আগে সকাল সাড়ে ১০ টায় নগরীর নিউমার্কেট এলাকায় দোস্ত বিল্ডিংয়ের মওলানা ভাসানী মিলনায়তনে এক ইসভা অনুষ্ঠিত হয়। অলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। নেতৃবৃন্দ পুলিশের সাথে বাকবিতন্ডা করে এক পর্যায়ে বিক্ষোভ মিছিলটি নিয়ে নগরীর নিউমার্কেট এলাকা প্রদক্ষিণ করে।

চট্টগ্রাম জেলা হোটেল এন্ড রেস্টুরেন্টের শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি. নং. চট্টগ্রাম ১৪৯৫) সভাপতি মির্জা আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন নেতা ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান হাসান মারুফ রুমী, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার সদস্য সচিব ফরহাদ জামান জনি, হোটেল শ্রমিক নেতা মোঃ নাছের, গার্মেন্ট শ্রমিক নেতা মিজান চৌধুরী, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির নেতা সাধনসহ প্রমুখ।

শ্রমিকনেতা মির্জা আবুল বশর, অবাধ ট্রেড ইউনিয়ন, দালালমুক্ত সৎ ও নিষ্ঠাবান শ্রমিক নেতৃত্ব এবং গণতান্ত্রিক শ্রম আইনের জন্য সর্বত্র সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।

হাসান মারুফ রুমী বলেন, প্রত্যেক শ্রমজীবী ও নিম্ন অয়ের মানুষকে ১ মাসের খাদ্য ও নগদ ৫ হাজার টাকা দিতে হবে। তিনি আরো বলেন, শ্রমিক ছাঁটাই বন্ধ করে, ছাঁটাইকৃতদের পুনঃনিয়োগ দিতে হবে।

ফরহাদ জামান জনি বলেন, বাঁশখালীর গন্ডামারায় এস আলম ও চীনা কোম্পানি সেফকো পাওয়ার প্ল্যান্ট সহ শ্রমিক হত্যার সাথে জড়িত সকলের বিচার করতে হবে।
শ্রমিকদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ