• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি গার্মেন্ট শ্রমিক সংহতির

গোলাম মোস্তফা রাজনৈতিক বিশ্লেষক ঢাকা থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২ মে, ২০২১

জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি গার্মেন্ট শ্রমিক সংহতির
আজ ১লা মে সকাল ১০ টায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শহরের ২নং রেলগেইট এলাকায় বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
গার্মেন্ট শ্রমিক সংহতি নাঃগঞ্জ জেলার আহ্বায়ক অঞ্জন দাসের সভাপতিত্বে এবং সম্পাদক কাউসার হামিদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু।
শ্রমিক সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আলিফ দেওয়ান, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি শুভ দেব, ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফারহানা মুনা, গার্মেন্ট শ্রমিক সংহতি সিদ্ধিরগঞ্জ অঞ্চল শাখার নেতা মাহমুদ কলি হারুন, শহর কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবু, ফতুল্লা আঞ্চলিক কমিটির সম্পাদক মোঃ সোহাগ, মোঃ সজল, মামুন মিয়া সহ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জুলহাসনাইন বাবু বলেন, এই মে দিবস কেবলমাত্র গার্মেন্টস বা পোশাক শ্রমিকদের জন্য নয় বরং এই দিবস প্রত্যেক শ্রমজীবী মানুষের। বর্তমানে করোনার সময়েও আমরা শ্রমিকদের ওপর অত্যাচার ও নির্যাতন কমতে দেখি নি। সেই সাথে নিত্যপণ্যের মূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে, সেভাবে গার্মেন্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাচ্ছে না। মে দিবসে শ্রমিকদের অধিকার ও দাবি আদায়ের কথা বলা হলেও আজ পর্যন্ত কোনো গার্মেন্ট মালিককে শ্রমিকদের দাবি পূরণ করতে দেখিনি আমরা। বরং শ্রমিকরা তাদের অধিকার ও দাবির কথা বললে উল্টো তাদেরকে ছাঁটাইয়ের খড়গ দিয়ে শোষণ করা হচ্ছে। এই মহামারী কালে অনেককে ত্রাণ দিতে দেখা গেলেও কোনো গার্মেন্ট মালিকদের তাদের শ্রমিকদেরকে সহায়তা করতে দেখা যায় নি। বরং লকডাউনে যখন সবকিছু বন্ধ তখন গার্মেন্ট শিল্প চালু রেখে লক্ষ লক্ষ শ্রমিককে বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। মে দিবসের ১৩৫ বছরে এসে আমাদের এই ঘটনা দেখতে হচ্ছে। তবে শ্রমিকদের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে এই অবস্থার বদল ঘটানো সম্ভব।

সভাপতির বক্তব্যে অঞ্জন দাস বলেন, আজকে আমরা এক দেশে দুই নীতি দেখতে পাই। শ্রমিকদের মজুরি ও বোনাস দেওয়ার ক্ষেত্রে দেশে করোনা আছে। আর লকডাউনে শিল্প কারখানা খোলা রাখার ক্ষেত্রে দেশে করোনা নাই! শিল্প কারখানার মালিকরা তাদের এই শিল্পকে নিয়ে গর্ব করছে অথচ শ্রমিকদের খেয়ে-পরে বেঁচে থাকার মত ন্যূনতম মজুরি দিতে তারা সক্ষম নন। আমাদের সরকার এ দেশকে মধ্যম আয়ের দেশ বলে দাবি করছে। কিন্তু আমরা জানি একটি মধ্যম আয়ের দেশে সকল শ্রমিকরা জাতীয় ন্যূনতম মজুুরি অনুযায়ী বেতন বোনাস পেয়ে থাকে। অথচ আমাদের দেশে এই সামান্য বেঁচে থাকার মত মজুরি নিয়েও তারা টালবাহান করতে থাকে। যদি এবারেও আর কোনো টালবাহানা করেন তাহলে নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশ শ্রমিকদের আন্দোলনে উত্তপ্ত হবে।

সমাবেশ শেষে একটি র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সংগঠন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ