• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিএনএনআরসি ও কমিউনিটি রেডিওগুলোর উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২১ পালন

ঢাকা থেকে নিজস্ব প্রতিবেদক হাফিজা লাকি
আপডেট : সোমবার, ৩ মে, ২০২১

বিএনএনআরসি ও কমিউনিটি রেডিওগুলোর উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২১ পালন
ঢাকাঃ ‘তথ্য হলো জনগণের সম্পদ’: এ সম্পদ ব্যবহারে স্থানীয় পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করছে কমিউনিটি রেডিও।জনগণের জীবন-মান উন্নয়নে তথ্য সম্পদের সার্বিক ব্যবহার এবং জনগণের প্রবেশাধিকার নিশ্চিত করার উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) দেশের কমিউনিটি রেডিওগুলোর উদ্যোগে ৩ মে পালিত হলো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২১।


দিবসটির প্রতিপাদ্য হলো “তথ্য হলো জনগণের সম্পদ: এ সম্পদ ব্যবহারে জনঅংশগ্রহণ সবার আগে”
বর্তমান প্রেক্ষাপটে এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্যটি খুবই সময় উপযোগী কেননা সাম্প্রতিক সময়ে অপ্রচলিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, ভুল তথ্য, ভুয়া সংবাদ ও গুজব ব্যাপকভাবে পরিবেশিত হচ্ছে। ভুল তথ্য, গুজব ব্যক্তিমানস ও সমাজকে প্রভাবিত করে এবং নেতিবাচক প্রভাব ফেলে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গণমাধ্যমে কার্যকর প্রবেশাধিকারের মাধ্যমে তথ্যের মহামারি প্রতিরোধ করে বস্তুনিষ্ঠ ও বিজ্ঞান ভিত্তিক তথ্যের মাধ্যমে জীবন ও জীবিকা সহজতর করা বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সে মোতাবেক স্থানীয় পর্যায়ে জনগণের জীবন মান উন্নয়নে তথ্য সম্পদ তথা বস্তুনিষ্ঠ ও বিজ্ঞান ভিত্তিক তথ্যের সার্বিক ব্যবহার এবং তথ্যে জনগণের প্রবেশাধিকার নিশ্চিত করার উদ্দেশ্য কমিউনিটি রেডিওগুলো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
রেডিওগুলোর আয়োজিত অনুষ্ঠানগুলোর মধ্যে উল্লেখ্য ছিলো- বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এর বাণী পাঠ, সংবাদ, ডকুমেন্টারি, ম্যাগাজিন অনুষ্ঠান, সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে আলোচনা, রেডিও স্পট, সাক্ষাৎকার ইত্যাদি।
অনুষ্ঠানগুলোর আলোচ্য বিষয়সমূহের মধ্যে ছিলো-স্থানীয় পর্যায়ে জনগণের জীবন মান উন্নয়নে কিভাবে তথ্যের সার্বিক ব্যবহার নিশ্চিত করা যায়, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক জ্ঞান ও ব্যবস্থাপনায় জনগণের জীবন মান উন্নয়নে তথ্যে অবাধ প্রবেশাধিকার নিশ্চিতকরণে করণীয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গণমাধ্যমে প্রবেশাধিকারের মাধ্যমে তথ্যের মহামারি প্রতিরোধ করে বস্তুনিষ্ঠ ও বিজ্ঞান- ভিত্তিক তথ্যের মাধ্যমে জীবন ও জীবিকা সহজতর করা এবং এক্ষেত্রে বর্তমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণে করণীয় ইত্যাদি।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩মে/জই

 


আরো বিভন্ন ধরণের নিউজ