মিয়ানমারে সামরিক হেলিকপ্টার ধ্বংস করলো কাচিন বিদ্রোহীরা
দীর্ঘদিন থেকে মায়ানমার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসছে।গত কয়েক বছর গণতন্ত্রের আবহ থাকলেও সাম্প্রতিক সময়ে আবার সে দেশের সামরিক বাহিনী ক্ষমতা দখল করে আছে।
মিয়ানমারের শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) সোমবার একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে বলে দাবি করেছে। দেশটির কাচিন রাজ্য এবং অন্যান্য স্থানে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যেই এই খবর সামনে এলো।
সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর এটাই প্রথম কোনো সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা। তবে দেশটির সামরিক সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। তারপর থেকেই দেশটিতে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। অপরদিকে সামরিক সরকার কঠোর হস্তে বিক্ষোভ দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত কমপক্ষে ৭৬৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। জাতিসংঘ বলছে, সামরিক বাহিনীর অভিযানে মিয়ানমার থেকে হাজার হাজার মানুষ নিজেদের ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে।
এদিকে চীনের বর্তমান ভূমিকা নিয়ে শঙ্কিত আন্তর্জাতিক মহল।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৪মে/জই