• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দৈনিক দেশ রুপান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেনঃচসিক সাবেক প্রশাসক সুজন

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স (প্রেস রিলিজ)
আপডেট : বুধবার, ৫ মে, ২০২১

দৈনিক দেশ রুপান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেনঃচসিক সাবেক প্রশাসক সুজন

গতকাল বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন বিগত ১৮০ দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দ্বায়িত্ব পালন কালীন সময়ে নিয়ম বর্হিভূত ভাবে একটি জমি লিজ প্রদান করেছেন মর্মে একটি রিপোর্ট প্রকাশিত সংবাদের তিব্র প্রতিবাদ জানিয়ে নিজের ভেরিফাইড পেইজে প্রতিবাদ জানিয়েছেন সেই প্রকাশিত সংবাদের প্রতিবাদের লিখাটি দর্শকদের জন্য তোলে ধরা হয়েছেঃ

‘চট্টগ্রাম সিটি করপোরেশন শতকোটি টাকার সম্পত্তি নামমাত্র মূল্যে বরাদ্দ!’ শীর্ষক সংবাদের বিষয়ে সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজনের প্রতিবাদ

গতকাল ২৯ এপ্রিল ২০২১ইং দৈনিক দেশ রূপান্তরের শেষ পাতায় প্রকাশিত ‘চট্টগ্রাম সিটি করপোরেশন শতকোটি টাকার সম্পত্তি নামমাত্র মূল্যে বরাদ্দ!’ শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সুজন। শুক্রবার (৩০ এপ্রিল ২০২১ইং) এক প্রতিবাদ লিপিতে তিনি এ প্রতিবাদ জানান।

এসময় তিনি বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্বপ্রাপ্ত হয়ে সিটি করপোরেশনের আর্থিক খাতকে সাবলম্বী করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে থাকি। আমি জানতে পারি করপোরেশনের বিভিন্ন জায়গা-সম্পত্তি বিভিন্ন দখলদার এবং সন্ত্রাসীরা লুটেপুটে খাচ্ছে। অনেক জায়গার কোনো রেকর্ডপত্রও করপোরেশনের কাছে ছিল না। পরবর্তীতে বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে নগরবাসীর নিকট আহবান জানাই করপোরেশনের বেদখল জায়গা-জমির সন্ধান পেলে জানানোর জন্য। নগরবাসী উৎসাহিত হয়ে করপোরেশনের বেদখলকৃত বেশকিছু জায়গা জমির সন্ধান আমাকে জানান। এর মধ্যে কিছু খালি জায়গা করপোরেশনের ভূ-সম্পদ বিভাগের মতামত নিয়ে সব নিয়মনীতি মেনে অস্থায়ী ভিত্তিতে স্বল্প মেয়াদের জন্য ইজারা প্রদান করি। করপোরেশনের বেহাত জায়গা উদ্ধার এবং অ-রাজস্ব খাতের জায়গাকে রাজস্ব খাতে এনে আয় বৃদ্ধি করাই ছিল এর মূল লক্ষ্য।

আমি সম্পূর্ণ দৃঢ়তার সাথে বলতে চাই আমার সময়কালীন সিটি করপোরেশনের জায়গা বরাদ্দের নিয়ম-নীতির কোনো ব্যত্যয় হয়নি। বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে সর্বোচ্চ দরদাতা এবং টেন্ডার মূল্যায়ন কমিটির মতামতের ভিত্তিতে যারা যোগ্য হয়েছেন, তারাই বরাদ্দ পেয়েছেন। যা করেছি করপোরেশনের আয়ের খাতকে মজবুত করার জন্যই করেছি। অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করছি যে স্বল্পমেয়াদে জমি বরাদ্দের বিষয়টি উদ্দেশ্যমূলকভাবে উপস্থাপন করা হচ্ছে। এতে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

গতকাল ২৯ এপ্রিল ২০২১ইং দৈনিক দেশ রূপান্তরের শেষ পাতায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় শতকোটি টাকা মূল্যের প্রায় ১২ হাজার বর্গফুটের পৃথক ১০টি খালি জায়গা বরাদ্দে (সেলামি ও মাসিক ভাড়া) অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিবেদন সূত্রে জানা যায় খন্ড খন্ড জায়গাগুলো সর্বমোট ১১৯০৩ বর্গফুটের। বিশাল অংকের সেলামি ছাড়াও উক্ত জায়গাগুলো থেকে করপোরেশন মাসিক ৫২,৭০১ টাকা ভাড়া পাবে (যদিও এর মধ্যে সিটি করপোরেশন কতো টাকা সেলামি আদায় করেছে তা প্রতিবেদনে উল্লেখ নেই)। যা আগে বিভিন্ন সন্ত্রাসীগোষ্ঠী বছরের পর বছর দখল করে খেতো।

এখন একটি গাণিতিক হিসেবে যাই। আমরা জানি ৭২০ বর্গফুট সমান ১ কাঠা। সে হিসেবে বরাদ্দকৃত ১১৯০৩ বর্গফুট সমান ১৬.৫৩১ কাঠা। এখন প্রতিবেদন মতে শতকোটি টাকার জায়গা যদি বরাদ্দ প্রদান করা হয় সে হিসেবে প্রতি কাঠা জায়গার দাম পড়বে ৬.০৪৯ কোটি টাকা। সচেতন মহলের মতো আমারও মনে প্রশ্ন জাগে চট্টগ্রাম শহরের কোন এলাকার জায়গার দাম কি ৬.০৪৯ কোটি টাকা তাও আবার খন্ড খন্ড হিসেবে। এখন কি পতেঙ্গা এলাকায় যে জায়গা বরাদ্দ প্রদান করা হয়েছে তার প্রতি কাঠা জায়গার দামও কি ৬.০৪৯ কোটি টাকা? আর প্রতিবেদকের বক্তব্যও যদি সত্য হয় তাহলে করপোরেশনের শতকোটি টাকার অ-রাজস্ব খাতের জায়গাকে রাজস্ব খাতে এনে করপোরেশনের কর্তৃত্ব প্রতিষ্টা করেছি।

এরপরও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যদি করপোরেশন মনে করে, কোনোটাতে নিয়মের ব্যত্যয় হয়েছে, তাহলে করপোরেশন চাইলে তা বাতিল করতে পারে।

আমরা জানি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে স্বাধীন সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমের মধ্য দিয়ে সমাজের নানা অনিয়ম অসঙ্গতি ফুটে উঠে। আমরা চাই সংবাদমাধ্যম তার স্বকীয়তা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাবে। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কারো চরিত্র হনন সংবাদমাধ্যমের কাজ নয়। আমি প্রশাসক নিযুক্ত হওয়ার পর থেকে সংবাদমাধ্যমের যে অগনিত ভালোবাসা ও অনুপ্রেরণা পেয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমি প্রশাসকের দায়িত্বটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। ১৮০ দিনের প্রতিটি মূহুর্ত নগরবাসীর জন্য উৎসর্গ করেছি। জানিনা কতটুকু সফল হয়েছি। তার বিচারের ভার আপনাদের এবং নগরবাসীর কাছে। পরিশেষে আপনাদের মঙ্গল এবং উত্তরোত্তর সফলতা কামনা করছি। আশা করি দেশ রূপান্তর পত্রিকা সংবাদ প্রকাশের ক্ষেত্রে তাদের স্লোগানের মতোই দায়িত্বশীলতার পরিচয় দিবে।

পরিশেষে আপনার বহুল প্রচারিত দৈনিকে প্রতিবাদ লিপিটি যথাযথ স্থানে প্রকাশের অনুরোধ জানাচ্ছি।

নিবেদক:
মোহাম্মদ খোরশেদ আলম সুজন
সাবেক প্রশাসক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন
সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৫মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ