• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদনের উপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

বাধন রায় ( বরিশাল ) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বুধবার, ৫ মে, ২০২১

ঝালকাঠিতে নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদনের উপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ।
ঝালকাঠি সদর উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে বুধবার দিনব্যাপী কৃষক-কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণে দু’টি ইউনিয়নের ২৫ জন কৃষক-কৃষানী অংশগ্রহণ করেছেন।

সকাল ১১টায় অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলা কৃষি অফিসার রিফাত সিকদারের সভাপতিত্বে ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার সুলতানা আফরোজ ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা এম এ হান্নান খান প্রশিক্ষণে বক্তব্য রাখেন। উদ্যান ফসলের রোগ বালাই এবং নিরাপদ ফসল উৎপাদনের জন্য পোকা-মাকড় দমন ও সুষম সার ব্যবহারের উপর ধারনা দেয়া হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করেছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৫মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ