• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কক্সবাজার শহরের সমিতি পাড়ায় ঝাউবাগানের সংক্ষিত বনের জমিতে প্রতিনিয়ত উঠছে নতুন নতুন ঘর

মাহাবুবুর রহমান
আপডেট : বুধবার, ৫ মে, ২০২১

কক্সবাজার শহরের সমিতি পাড়ায় ঝাউবাগানের সংক্ষিত বনের জমিতে প্রতিনিয়ত উঠছে নতুন নতুন ঘর। বন বিভাগ এবং সমিতির পাড়ার কিছু স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি মিলে প্রতিনিয়ম গড়ে তুলছে এসব নতুন ঘর। প্রথমে দখল রাখা এসব ঘরে কিছুদিন থেকে পরে চড়াদামে বিক্রি করে দিয়ে আয় করছে বিপুল টাকা। এতে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজোস রয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

কক্সবাজার শহরের সমিতি পাড়ার বাগানবাড়ি এলাকা এবং পশ্চিম কুতুবদিয়া পাড়া এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে,স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তি ঝাউবাগানের জমি দখল করে রাতাবাতি গড়ে তুলছে ঘরবাড়ি। সম্পূর্ন বাইরে থেকে টিন চালা এবং বাশেঁর বেড়া তৈরি করে এসব বাড়ি তৈরি করছে তারা। আবুল কালাম রোহিঙ্গা মনজুর,ইব্রাহিম সহ অনেকে গত কয়েক মাসের মধ্যে ঝাউবাগানের জমি দখল করে বাড়ি তৈরি করছে বলে জানা গেছে। এদিকে সমিতি পাড়া এলাকায় পূর্বে থেকে অন্তত কয়েকশত বাড়ি তৈরি করে দখলে আছে বহুলোকজন। এর মধ্যে অনেকে প্রথমে জমি দখল করলেও পরে কয়েক লাখ টাকার বিনিময়ে তা বিক্রি করে দেয়। এদিকে কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে স্থানীয় বিট অফিসার লুৎফুর রহমান প্রতিটি বাড়ি থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে এসব বাড়ি তৈরি করার অনুমতি দিয়েছে বলে জানা গেছে।


তবে স্থানীয় অনেক রাজনৈতি নেতাও এই দখল প্রকৃয়ারসাথে জড়িত বলে জানা গেছে। এ ব্যপারে সদর রেঞ্জ অফিসার সমীর কান্তি দাশ বলেন,ঝাউবনের জমি দখল করে নতুন বাড়ি করছে এটা আমার জানা নেই,সঠিক ভাবে কোন জায়গায় কারা দখল করেছে এটা জানাতে পারলে আমি দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৫মে/জই

 


আরো বিভন্ন ধরণের নিউজ