• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ডাস্টবিন থেকে ( ৩) তিন দিনের শিশুকে বাঁচালেন ক্ষুধার্থ কুকুর

জহিরুল ইসলাম মিলন ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধিঃ
আপডেট : বুধবার, ৫ মে, ২০২১

কুকুর মানুষের আসল “বন্ধু “ডাস্টবিন থেকে ( ৩) তিন দিনের শিশুকে বাঁচালেন ক্ষুধার্থ কুকুর

মানুষ বিশ্বাসের জায়গায় আঘাত করতে পারে। কিন্তু কুকুরের বিশ্বাসের জায়গা করে নিতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড।

মানুষের যদি কোন আপন বন্ধু বলে কেউ থাকে, তা হল এই অবলা প্রাণীটি। মানুষের প্রাণ বাঁচিয়েছে তাঁর পোষ্য কুকুর, এমন খবর আমাদের জানা।

কিন্তু এই ঘটনার খবর জানলে, আপনি আরও একবার কুকুরের ব্যাপারে ভাবতে শুরু করবেন।ওমানের রাস্তায় খাবারের খোঁজে ডাস্টবিনের চারিদিক ধুরঘুর করছিল এই কুকুরটি।

খাবারের খোঁজ করতে করতে হঠাৎ খুঁজে পায় ৩ দিনের এক সদ্যজাত শিশুর দেহ। কাটা ছিল না নাভির নাড়িও। প্রচন্ড ক্ষুধার্ত কুকুরটি শিশুর দেহটি দেখতে পেয়েই তড়িঘড়ি মুখে তুলে নেয়। মুখে তুলেই বুঝতে পারে, ব্যাপারটা সুবিধার নয়।

শিশুটির শ্বাস তখনও চলছিল, এই মনে করে শিশুটিকে মুখে তুলে নিয়ে একটি বাড়ির দরজার সামনে গিয়ে রাখে, এরপর খুব চিৎকার শুরু করে সে। কুকুরের চিৎকার শুনেই বাড়ির মালিক দরজা খুলতেই দেখে একটি সদ্যজাত শিশু শুয়ে রয়েছে
মৃতপ্রায় শিশুটিকে পুণর্জন্ম দিয়ে ফের খাবারের খোঁজ শুরু করে দেয় ওই কুকুরটি। নিজে ক্ষুধার্ত হলেও, দুধের শিশুটির দেহে একটি দাঁতের কামড়ও বসায়নি সে। কুকুরের উদারপনা মানসিকতার পরিচয় বারে বারে পাওয়া যায়। এই ঘটনাটি ফের প্রমাণ করল, কুকুর মানুষের আসল ‘বন্ধু’।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৫মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ