বালিয়াডাঙ্গী শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ঈদের পোশাক বিতরণ
বালিয়াডাঙ্গী শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ শাখার সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান হাবিবের নিজ অর্থায়নে ১০০ জন দুস্থ মানুষের মাঝে ঈদের পোশাক বিতরণ করেন। আজ বৃহস্পতিবার (৬ মে) সকালে দুস্থ ও অসহায় ১০০ জন মানুষকে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, শার্ট ও প্যান্ট দেয়া হয়।
হাবিবুর রহমান হাবিব জানায়, আমাদের নিজম্ব দোকান থেকে (হাবিব বস্ত্রালয়) এসব পোশাক দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হয়। দরিদ্রদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করাই এই উদ্যোগ নেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কয়েকজন সদস্য এবং হাবিবুর রহমান হাবিবের পরিবারের সদস্যবৃন্দ।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৬মে/জই