• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বহিস্কৃত জবি শিক্ষার্থী তিথি সরকার ধর্ম অবমাননার জন্যে গ্রেফতার

মেহেরাবুল ইসলাম সৌদিপ জবি ঢাকা
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

বহিস্কৃত জবি শিক্ষার্থী তিথি সরকার গ্রেফতার

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের সাময়িক বহিস্কৃত ছাত্রী তিথী সরকারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১১ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিআইডির এএসপি (মিডিয়া) জিসানুল হক।

এএসপি জিসানুল হক বলেন, ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি কয়েকদিন থেকে নিখোঁজ ছিলেন। এসব বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ২৫ অক্টোবর থানার উদ্দেশে বাসা থেকে বের হন তিথি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে নিখোঁজ হওয়ার দুই দিন পর গত ২৭ অক্টোবর পল্লবী থানায় সাধারণ ডায়রি করেন তার বোন স্মৃতি রাণি সরকার।

এদিকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গত ২৬ অক্টোবর, ২০২০ বিশ্ববিদ্যালয় থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
বিডিনিউজ ইউরোপ/১২ নভেম্বর / বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ