বাগেরহাটে টিকটক ও লাইকি করা নিয়ে কলহের জেরে স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ স্বামীর
বাগেরহাটে টিকটক ও লাইকি করা নিয়ে কলহের জেরে স্ত্রী শ্রবনি আক্তার সুমাকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী আব্দুল্লাহ নাহিন শান্ত।
বাগেরহাট পৌরসভার দশানী এলাকায় শনিবার রাত ৯টার দিকে বালিকা বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
নি’হত সোমা সদর উপজেলার সিং’ড়াই গ্রামের আব্দুল করিম ব’ক্সের মেয়ে। সে বাগেরহাট সরকারি পিসি কলেজের ইংরেজি বিভাগে প্রথম বর্ষে’র ছাত্রী ছিলেন। আব্দুল্লাহ আল নাইম ওরফে শান্ত দশআনী উত্তরপাড়া এলাকার গোলাম মোহাম্মাদের ছেলে। সে ঢাকায় একটি বাইয়িং হাউসে কাজ করত। প্রেমের সম্প’র্কের মাধ্যমে ২০১৯ সালে নাইম ও সোমার বিয়ে হয়েছিল।সম্প্রতি করোনা পরিস্থিতিতে তার চাকরি চলে গেলে তিনি বাড়িতে ফেরেন। কিছুদিন পর শান্ত ও সুমার মধ্যে টিকটক করা নিয়ে ঝগড়া হয়। পরে সুমা রাগ করে বাবার বাড়ি চলে যান।
শনিবার বিকালে শান্ত ফোন করে তার স্ত্রীকে বাড়িতে ডেকে নেন। মাগরিবের নামাজের পর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এসময় শান্ত সুমাকে শ্বাসরোধ করে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
পু’লি’শ জানায়,টিকটক, লাইকি অ্যাপস ও বিভিন্ন সা’মাজিক যোগা’যোগমাধ্যমে সোমার অ্যা’কা’উন্ট ছিল। সোমা সেসব অ্যা’কাউন্টে আপ’ত্তি’কর ছবি পোস্ট করত। এসব নিয়ে স্বামী নাইমের সঙ্গে তার ঝা’মেলা ছিল। শনিবার ঢাকা থেকে ফিরে সোমাকে ফোন করে। বিকেল তি’নটার দিকে দশা’নীস্থ নাইমের বাড়িতে আসেন সোমা। সেখানে সন্ধ্যার দিকে গলায় ফাঁস দিয়ে সোমাকে হ’ত্যা করে নাইম। নাইমের বাবা-মা ঢাকায় থাকায় বাড়িতে শুধু তারা দু’জনই ছিল। সোমার পর’কিয়া স’ম্পর্ক ছিল বলেও পু’লি’শের কাছে অভি’যোগ করেছে তার ঘাতক স্বামী।
নি’হ’ত সোমার ভাই রাসেল জানান, শান্ত কি’ছুই করতো না। বেকার ছিল। আমার বোনকে খেতে পড়তে দিত না। এসব নিয়ে সংসারে ঝামেলা হতো। এই কারণেও হ’ত্যা হতে পারে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, স্ত্রীকে হত্যা করে শান্ত নামের এক যুবক থানায় আত্মসমর্পণ করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০মে/জই