• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ব্লাড ডোনার্স ফ্যামিলি ধনবাড়ী আলো ছড়াচ্ছে জেলা থেকে বিভাগে

জহিরুল ইসলাম মিলন টাঙ্গাইল (ধনবাড়ী)প্রতিনিধিঃ
আপডেট : রবিবার, ৯ মে, ২০২১

সাহসী তরুণদের গড়া সংগঠন
ব্লাড ডোনার্স ফ্যামিলি ধনবাড়ী আলো ছড়াচ্ছে জেলা থেকে বিভাগে
টাঙ্গাইলের ধনবাড়ীতে
গতবছর করোনার প্রভাব যখন বেড়ে বাংলাদেশ সরকার যখন হিমশিম খাচ্ছে করোনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউন এ সকল কিছু বন্ধ বিশেষ করে হসপিটালের রোগীদের জন্য রক্ত পাওয়া খুবই কঠিন হয়ে গিয়েছিল। ঠিক তখনই ধনবাড়ীর কিছু সাহসী তরুণ এগিয়ে আসেন বাংলাদেশ সরকা কে সহযোগিতা ও দেশের মানুষের জন্য কিছু করার আর সেই সময়েই তারা বিনামূল্যে রক্তদান নিয়ে কিছু একটা করার ইচ্ছার এগিয়ে আসলেন করোনা মহামারী মোকাবেলা করার জন্য কিছু সেচ্ছাসেবী তররণ । এই চিন্তা ধারা থেকেই গত বছর লকডাউন এর সময় “ব্লাড ডোনার্স ফ্যামিলি ধনবাড়ী টাঙ্গাইল” নামে একটি বিনামূল্যে রক্ত দাতা সংগঠনটির পথ চলা শুরু করে টাঙ্গাইলের ধনবাড়ীতে।

করোনার সময় রক্তদাতা নিয়ে তারা ছুটে বেরিয়েছি উপজেলা জেলা এবং বিভাগীয় শহরে। ধনবাড়ী সরিষাবাড়ী জামালপুর মধুপুর গোপালপুর টাঙ্গাইল ময়মনসিংহ এবং ঢাকাতেও। বিগত এক বছরে হতে আজ পর্যন্ত তাদের রক্তদানের সংখ্যা ২৭০। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে তাদের বিস্তৃতি বেড়েই চলছে। তাদের বর্তমান রক্তদাতা সেচ্ছাসেবী সদস্য ৫০০ উপরে। এরা সকলেই কোন না কোন ভাবে মানুষের পাশে দাঁড়ানো সর্বোচ্চ চেষ্টা করে।‌ থ্যালাসেমিয়া ক্যান্সার রোগী টিউমার অপারেশন রক্তশূন্যতা বিভিন্ন জটিল অপারেশন রুগীর জন্য নিয়মিত রক্তদান করে যাচ্ছে।

এ সময় ধনবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র
মনিরুজ্জামান মনির বকল
সাংবাদিকদের বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালি করার জন্য তরুণদের ভূমিকা অপরিসীম । তরুণরাই এই দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে তাদের সাহসী ভূমিকাই দেশ উন্নয়নের শিখরে পৌঁছাবে।
আজ ব্লাড ডোনার্স ফ্যামিলি ধনবাড়ী সাহসী তরুণরাই তার প্রমান।
আমি তাদের সাথে থেকে সর্বাত্মক সহযোগিতা করবো।

ব্লাড ডোনার্রস ফ্যামিলি ধনবাড়ী টাঙ্গাইল এর এডমিন শহিদুল ইসলাম বলেন,সকাল বিকাল দুপুর কিংবা গভীর রাতেও রক্তদাতা নিয়ে ছুটে গিয়েছে হসপিটালে, রমজানের শুরুতে রাত্রি দশটার সময় ময়মনসিং মেডিকেল কলেজে রক্তদান নিয়ে গিয়েছিলাম। সামনের দিনগুলোতেও এভাবে কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ। আজ আমি মধুপুর এ রক্তস্বল্পতায় আক্রান্ত এক বাবার জন্য রোজা রেখে রক্ত দান করে এসেছি। শুধু একটি উপজেলায় নয় আমরা আমাদের এই প্রচেষ্টা সামনে থেকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করব।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ