• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আন্তর্জাতিক কমান্ড কাউন্সিল কমিটি গঠন

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : সোমবার, ১০ মে, ২০২১

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আন্তর্জাতিক কমান্ড কাউন্সিল কমিটি গঠন

মুক্তিযুদ্ধের বীর সাহসী সৈনিক দের সন্তানদের নিয়ে গঠিত হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আন্তর্জাতিক কমান্ড কাউন্সিল কমিটি। উক্ত কমিটিতে সৌদি আরব প্রবাসী এইচ এম আলমগীরকে সভাপতি ও দুবাই প্রবাসী শেখ মোহাম্মদ ইদ্রিস সাধারণ সম্পাদক এবং গ্রিস প্রবাসী রফিক হাওলাদার কে সহ সভাপতি করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আন্তর্জাতিক কমান্ড কাউন্সিলের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে ৯ মে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল চেয়ারম্যান সোলায়মান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম বাবুর স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয় ।
গঠনতন্ত্র অনুযায়ী ২ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
উক্ত কমিটিতে গ্রিস থেকে আরো অন্তর্ভুক্ত করা হয়েছে মুক্তিযোদ্ধার সন্তান মোঃ রবিন কে শ্রম ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, কাজী মৌসুমী পারভিন কে মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা, আয়শা সিদ্দিকা চুমকি কে সহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা , নির্বাহী সদস্য করা হয়েছে যথাক্রমে লিংকন নুর,সায়দুর রহমান, মোঃ মেহেদী, মনির সিকদার, শামিম ওসমান,ও মোঃ মিন্টু মোল্লা।

গ্রিস থেকে নব নির্বাচিত নেতৃবৃন্দদের পক্ষ থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়েছেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ