• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভূরুঙ্গামারীতে ভাসানী পরিষদের ঈদ সামগ্রী বিতরণ

গোলাম মোস্তফা রাজনৈতিক বিশ্লেষক ঢাকা থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১০ মে, ২০২১

ভূরুঙ্গামারীতে ভাসানী পরিষদের ঈদ সামগ্রী বিতরণ

ভাসানী পরিষদের উদ্যোগে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে অসহায়-দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আজ ১০ মে (সোমবার) সকালে ভূরুঙ্গামারীর কামাত আঙ্গারীয়া গ্রামের ভাসানী স্মৃতি পল্লীতে শতাধিক অসহায়-দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, লবণ, চিনি, সয়াবিন তেল, সেমাই ও গুড়োদুধ।

এছাড়া প্রত্যেককে একটি করে সাবান ও মাস্ক প্রদান করা হয়। ভাসানী পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব আজাদ খান ভাসানী বলেন, দরিদ্র পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই আয়োজন। সমাজের সকল সামর্থ্যবান ও বিত্তবানদের এই ধরনের কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত বলে তিনি মন্তব্য করেন।

ঈদ সামগ্রী বিতরণকালে ভাসানী পরিষদ কুড়িগ্রাম জেলা সভাপতি ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাতি মনিরুজ্জামান খান ভাসানী, ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আজাদ খান ভাসানী, বাংলাদেশ কৃষক-মজুর সংহতির কেন্দ্রীয় সদস্য ও গণসংহতি আন্দোলনের নেতা মোকাদ্দেক হোসেন শিকদার, গণমাধ্যম কর্মী শামসুজ্জোহা সুজন।

এছাড়াও ভূরুঙ্গামারী ভাসানী পরিষদের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ইউনুস আলী, শওকত আলী রাজু, আলতাফ হোসন, হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ