• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশ সহ চার দেশের নাগরিকদের আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা

কামরুল হাসান জনি, ইউএই প্রতিনিধি
আপডেট : সোমবার, ১০ মে, ২০২১

বাংলাদেশ সহ চার দেশের নাগরিকদের আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশসহ চার দেশের নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ১২ মে বুধবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞার আওতায় অন্য দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।

সোমবার (১০ মে) দেশটির জাতীয় জরুরি অবস্থা সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্থগিতাদেশকৃত দেশগুলো থেকে ট্রানজিট ফ্লাইট বন্ধ থাকবে। তবে নিষেধাজ্ঞায় কার্গো ফ্লাইট অন্তর্ভুক্ত নয়।কেবলমাত্র সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, কূটনৈতিক মিশন, সরকারি প্রতিনিধি, গোল্ডেন ভিসাধারী এবং ব্যবসায়ীদের জেট চলাচল করবে। এসব যাত্রীদের ফ্লাইটের ৪৮ ঘন্টা সময়ের মধ্যে পিসিআর পরীক্ষা করে করোনা নেগেটিভ সনদ সাথে থাকতে হবে।

এদিকে ভারতের সাথে আকাশ পথে যোগাযোগ বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। ৩০ মে পর্যন্ত স্বাভাবিক ফ্লাইট বন্ধ রাখার কথা থাকলেও এখন তা অনির্দিষ্টকালের জন্য করা হয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ