• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

লিসবনে পর্তুগাল আওয়ামী লীগের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

লিসবন থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১১ মে, ২০২১

লিসবনে পর্তুগাল আওয়ামী লীগের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

পর্তুগাল আওয়ামী লীগ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী লিসবনে স্পাইসি হাট রেস্টুরেন্টে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জনাব জহিরুল আলম জসিম ও সঞ্চালনা করেন পর্তুগাল আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে বসবাসরত বাংলাদেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মোল্লা, আওয়ামীলীগ নেতা ইমরান হোসেন ভূঁইয়া, পর্তুগাল এন টিভির প্রতিনিধি বেলাল আহাম্মেদ, আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম, ইসমাইল হোসেন জুয়েল, মাহেদি হোসাইন, জামাল উদ্দিন, সোহেল খান, আব্দুল্লাহ আল মামুন, আহসান উল্লাহ সরকার, মাসুম আলম সুমন, উজ্জ্বল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব রানা তাসলিম উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম সিকদার, মুকিতুর রহমান চৌধুরী সেলিম, লিটন কাদেরি, ওয়াহিদুর রহমান চৌধুরী পারভেজ, অলি আহাম্মেদ সানি। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন আঞ্চলিক, সামাজিক সংগঠন ও পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

ইফতারের পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। পরে দেশ ও দেশের বাহিরে সকলের মঙ্গল কামনা করে সম্মিলিত মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি দল মত নির্বিশেষে সবাইকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন; সেই সাথে তিনি পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সমাপ্তি ঘোষনা করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ নেতা তানভীর আলম জনি, রফিকুল ইসলাম বাবুল, খন্দকার ইউনূস ফাহাদ, আনোয়ার হোসেন ভূঁইয়া, মো: জুবায়ের চৌধুরী, মো: সাইফুল ইসলাম শামস, জাহিদ হোসেন সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১১মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ