• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সৌদি আরবের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায় নি আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক বিডিনিউজ ইউরোপ ডেক্স
আপডেট : মঙ্গলবার, ১১ মে, ২০২১

সৌদি আরবের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায় নি
আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর
সৌদি আরবের জাতীয় সংবাদ মাধ্যম ও আরব আমিরাত ভিত্তিক Gulf News জানিয়েছেন যে,সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায় নি সৌদি আরবের কর্তৃপক্ষ জানিয়েছেন। তাই এই বৎসর পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল ৩০ তম রোজা এবং আগামী বৃহস্পতিবার সৌদি আরব,সমগ্র আরব উপদ্বীপ, মধ্যপ্রাচ্য এবং পাশ্চাত্য দুনিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
পবিত্র ঈদুল ফিতর চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই সৌদি সরকারের পক্ষে সৌদি সুপ্রিম কোর্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ মঙ্গলবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য মুসলমানদের অনুরোধ করা হয়েছিল। তবে, জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন চাঁদের গতিবিধি পর্যবেক্ষন করে জানিয়েছিলেন যে,মঙ্গলবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যাবে না। ১২ মে বুধবার সৌদি আরবে শাওয়ালের চাঁদ দেখা যাবে। জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধান মাজেদ আবু জারা বলেছিলেন, ১১ মে মঙ্গলবার দেশের কোথাও চাঁদ দেখার সম্ভাবনা নেই।
সৌদি সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে আজ মঙ্গলবার ১১ মে সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখতে বলা হয়েছিল। এসময় কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে নতুন চাঁদ দেখলে নিকটস্থ আদালতে জানাতে ও তার সাক্ষ্য নিবন্ধন করতে বলা হয়েছিল। অথবা নিকটস্থ আদালতে পৌঁছাতে সহায়তার জন্য কোনো প্রতিষ্ঠনে জানাতেও বলা হয়েছিল।
পবিত্র রমজান মাসের ২৯ বা ৩০ দিন শেষে পালিত হয় ঈদুল ফিতর। রীতি অনুযায়ী ইসলামিক ক্যালেন্ডারের দশম মাস শাওয়াল মাসের প্রথমদিন পালিত হয় পবিত্র ঈদুল ফিতর। শাওয়াল মাসের চাঁদ প্রথম দেখা হয় সৌদি আরবে। চাঁদ দেখা যাওয়ার পরই শুরু হয় ঈদের উৎসব। তবে চাঁদ দেখার সময় ও তারিখ দেশ ভেদে ভিন্ন হয়।
বিডি নিউজ ইইউ পরিবারের পক্ষ থেকে সকল কে পবিত্র ঈদের শুভেচ্ছা । “ঈদ মোবারক”
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১১মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ