• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আলম ফকিরের মসজিদে ঐতিহ্যবাহী বেপারী বাড়ির পক্ষ থেকে ইফতার ও দোয়ার আয়োজন

ফকির নয়ন ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বুধবার, ১২ মে, ২০২১

আলম ফকিরের মসজিদে ঐতিহ্যবাহী বেপারী বাড়ির পক্ষ থেকে ইফতার ও দোয়ার আয়োজন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ১ নং চর হরিরামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী আদি বেপারী বাড়ি পক্ষ থেকে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
১ নং চর হরিরামপুর ইউনিয়নের ৮,৯ নং ওয়ার্ডের ৮ টি মসজিদ সহ চর হরিরামপুর একই দিনে চরের ৮ টি সমাজ সহ এ ইফতার ও দোয়ার আয়োজন করেন, চর হরিরামপুরের ঐতিহ্যবাহী আদি বেপারী বাড়ির যোগ্য সন্তান, মরহুম সাবেক চেয়ারম্যান ছমির বেপারীর সুযোগ্য নাতি, মরহুম সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার বেপারীর ভাতিজা,
হাজী আব্দুর রব বেপারীর সুযোগ্য পুত্র,
যুব সমাজের অহংকার।


তরুণ সমাজসেবক, সফল ব্যবসায়ী মেহনতী মানুষের বন্ধু এবং ১ নং চর হরিরামপুরের ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, জনাব মোঃ রফিকুল ইসলাম বেপারী।
ইফতারের পূর্ব মূহুর্তে দোয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইফতারের ও দোয়ার আয়োজন সম্পন্ন করেন।

এছাড়া মোঃ রফিকুল ইসলাম বেপারীর সাথে কথা বলে জানা যায় পবিত্র রমজান মাস উপলক্ষে প্রথম রোজা থেকেই রফিকুল ইসলাম বেপারী, চর হরিরামপুর ইউনিয়নের প্রত্যেকটি সমাজে মসজিদে ইফতার ও দোয়ার আয়োজন করেন। আরো বলেন আজ ২৭শে রমযানের মধ্য দিয়ে এই ইফতার ও দোয়ার আয়োজন করা সম্পন্ন হলো, আরো বলেন চর হরিরামপুর প্রত্যেকটি মসজিদ সমাজ সহ আজ ইফতারি করানো শেষ হলো।

এই আয়োজনে পুরো চর হরিরামপুরের ইউনিয়নের প্রত্যেকটি মসজিদের মুসল্লী গ্রামবাসী ময়মুরুব্বি, সহ এলাকার ব্যক্তিবর্গ গন এবং রোজাদার ব্যক্তি সহ এ ইফতার ও দোয়া গুলোতে উপস্থিত থাকেন।

এছাড়া তিনি আরো বলেন চর হরিরামপুরের ঐতিহ্যবাহী আদি বেপারী বাড়ির ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে এবং মাটির টানে আমি চরে এসে বাড়ি করেছি, এই চরি ছিল আমার বাপ-দাদার ভিটে, পদ্মার ভাঙ্গনে কবলে পড়ে আমরা সবাই নানান জায়গায় সরে যেতে বাধ্য হয়েছিলাম আল্লাহর অশেষ রহমতে আমরা আবার একত্রিত হতে পেরছি,


সেই সাথে আমার ইচ্ছে দাদা, চাচাদের, মতন আমার বাবার মতন আমিও চাই গরীব অসহায় অবহেলিত মানুষের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

আমি বিশ্বাস করি জনগণ তাদের মূল্যবান ভোট আমারে দিয়ে সেই অধিকার দিবেন, আমাকে অবশ্যই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করবেন, সেই আশা আমি করি আমাকে সেই অধিকার দিবেই অবশ্যই, আমি চর হরিরামপুর ইউনিয়ন বাসীর কাছে সে আশা ব্যক্ত করি এবং আশা করি আপনারা সবাই আমার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন,

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃরফিকুল ইসলাম বেপারীর উদ্যোগে পবিত্র রমজানে ইফতার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।


আরো বিভন্ন ধরণের নিউজ