• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কক্সবাজার জেলাবাসীকে স্পেশাল পিপি এডভোকেট রেজার ঈদুল ফিতরের শুভেচ্ছা

কক্সবাজার থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বুধবার, ১২ মে, ২০২১

কক্সবাজার জেলাবাসীকে স্পেশাল পিপি এডভোকেট রেজার ঈদুল ফিতরের শুভেচ্ছা

আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কক্সবাজার জেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিশিষ্ট আইনজীবী,কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর স্পেশাল পিপি, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান রেজা। শুভেচ্ছায় বার্তায় তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।

এক শুভেচ্ছা বার্তায় এডভোকেট রেজা বলেন, এই বছর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর সকলের মনে নিয়ে আসুক অনাবিল সুখ,শান্তি-সমৃদ্ধি ও আনন্দের বার্তা।ধনী-গরীব নির্বিশেষে সকল মানুষ যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করতে পারে।তবে এবারের ঈদ পালন করতে হবে সম্পুর্ণ ভিন্ন পরিস্থিতিতে এবং অচেনা আমেজে। মহামারি করোনা সংক্রমন রোধে আমরা সামাজিক দুরত্ব বজায় রেখেই এবার ঈদের আনন্দ উপভোগ করবো। ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে যেন সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়টি ভুলে না যাই, সেদিকেও সকলকে খেয়াল রাখতে হবে।

তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে।ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহবানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর নিয়ে আসুক মহামারীমুক্ত এক সুন্দর পৃথিবী৷ আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করছি।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১২মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ