• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ব্রিটিশ বাংলাদেশী তরুণী নুরজাহান শিল্পী প্রেমের পাখি ঢাকায় রিলিজ হবে ঈদের দিন

Minhaj Hossain Italy from online news
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

ব্রিটিশ বাংলাদেশী তরুণী নুরজাহান শিল্পী প্রেমের পাখি
ঢাকায় রিলিজ হবে ঈদের দিন


লন্ডনে বসবাসকারী ব্রিটিশ বাংলাদেশী তরুণী নুরজাহান শিল্পী তার সুরেলা কন্ঠের মাধ্যমে ইতিমধ্যেই ইউরোপ জুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছে। ইংল্যান্ডের বিভিন্ন স্থান ছাড়াও ইউরোপের অন্যান্য দেশে মঞ্চের গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তার এই জনপ্রিয়তার কারণে প্রবাসী বাংলাদেশিরা খুব সহজেই নুরজাহান চেনেন। করোনাকালে এবারের ঈদকে সামনে রেখে তিনি প্রকাশ করছেন মিউজিক ভিডিও প্রেমের পাখি। লন্ডনের বিভিন্ন স্থানে প্রেমের পাখি ‘র ভিডিও ধারণ করা হয়েছে।

জনপ্রিয় মিউজিক ডিরেক্টর শান শায়েকের কম্পোজিশনে লন্ডনের জনপ্রিয় কণ্ঠ শিল্পী, নুরজাহান শিল্পীর গানের মিউজিক ভিডিওটি ঈদে মুক্তি দেয়া হচ্ছে। নুরজাহান শিল্পীর গাওয়া গানের


কথা লিখেছেন ফারহান আহমেদ রাজু সুর ও সংগীত – শান সায়েক মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আসাদ আফজাল বাংলাদেশের ঈদের দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিউজিক ভিডিওটি রিলিজ করা হবে বলে জানা গেছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৩মে/জই

 

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ