• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফতুল্লায় ঈদ সামগ্রী বিতরণ : গণসংহতি আন্দোলন

গোলাম মোস্তফা রাজনৈতিক বিশ্লেষক ঢাকা থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

ফতুল্লায় ঈদ সামগ্রী বিতরণ : গণসংহতি আন্দোলন

আজ (১৩ মে )সারাদিনব্যাপী গণসংহতি আন্দোলন ফতুল্লা থানার উদ্যোগে ফতুল্লা থানার আওতাধীন বৃহত্তর ইসদাইর অঞ্চলে অন্তত অর্ধ শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় নেতৃবৃন্দ বলেন, সারাদেশে সরকার ভুয়া লকডাউন দিয়েছে। মানুষের খাবারের নিশ্চয়তা না করায় লকডাউন তামাশায় পরিণত হয়েছে। গার্মেন্ট শ্রমিকদের গুলি করা হলেও প্রায় ৬০ ভাগ গার্মেন্টে এখনো তাদের ন্যায্য মজুরী দেয়া করা হয় নি । সরকার ধনীক শ্রেণিকে নানা আনুকূল্য দিয়ে রাখলেও, সাধারণ খেটে খাওয়া মানুষের কোন দায়িত্বই নেয়নি এই পুরো লকডাউনের সময় ধরে। প্রায় ৫ কোটি দারিদ্র্য পরিবারের জন্য প্রণোদনা দেয়া হয়েছে মাত্র সাড়ে ১০ কোটি টাকা। একটা অনির্বাচিত সরকারই কেবল জনগণকে নিয়ে এরকম হেলাফেলা করতে পারে।

নেতৃবৃন্দ আরো বলেন, অনতিবিলম্বে খেটে খাওয়া মানুষের তালিকা তৈরি করে সকল দলের সমন্বয়ে অস্থায়ী সংকটকালীন জাতীয় কমিটি গঠন করে করোনাকালকে অতিক্রম করতে হবে। তা না হলে দেশের যে কোনো খারাপ পরিস্থিতিতে একমাত্র সরকারই দায়ী থাকবে।

গণসংহতি আন্দোলন ফতুল্লা থানার সদস্য সচিব রাকিবুল রাকিবের তত্ত্বাবধানে আজ ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা গণসংহতি আন্দোলনের সাবেক আহ্বায়ক জাহিদ সুজন, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সহ – সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, সাবেক সদস্য রাসেল হোসাইন, গার্মেন্ট শ্রমিক সংহতির সদস্য অপু দাস, নারী সংহতির সদস্য শাহিদা আক্তার, ছাত্র ফেডারেশন ইসদাইর অঞ্চল শাখার আহ্বায়ক ইউশা ইসলাম, সদস্য সচিব সায়হাম আজমিসহ আরো আঞ্চলিক নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক
রাসেল হোসাইন
সদস্য
গণসংহতি আন্দোলন, ফতুল্লা থানা।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৪মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ