• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নদী নিয়ে ৩ দফা চুক্তি হলেও ১ দিনের জন্যও ভারত এ চুক্তিকে গ্রাহ্য করেনি — অধ্যাপক আনু মুহাম্মদ

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : সোমবার, ১৭ মে, ২০২১

নদী নিয়ে ৩ দফা চুক্তি হলেও ১ দিনের জন্যও ভারত এ চুক্তিকে গ্রাহ্য করেনি
— অধ্যাপক আনু মুহাম্মদ

আজ ১৬ মে, ২০২১ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৫ তম বর্ষ উপলক্ষে গণসংহতি আন্দোলনের উদ্যোগে এক অনলাইন আলোচনার আয়োজন করা হয়। দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন অর্থনীতিবীদ অধ্যাপক আনু মুহাম্মদ, রাষ্ট্রচিন্তার সদস্য অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, পরিবেশ আইনবীদ এবং বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রেজওয়ানা হাসান, ভাসানী পরিষদের সদস্য সচীব ও মওলানা ভাসানীর পৌত্র আজাদ খান ভাসানী। এ আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক ম-লীর সদস্য জুলহাসনাইন বাবু।
গণসংহতি আন্দোলনের অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে সম্প্রচারিত এ আলোচনা সভায় অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ফারাক্কা লংমার্চ সবসময় আমাদের জন্য অনুপ্রেরণার প্রতীক এবং বর্তমানকালে আরো বেশি করে প্রাসঙ্গিক। প্রাণ প্রকৃতি ধ্বংস করে, নদী ধ্বংস করে উন্নয়নের যে ধারা তার অন্যতম উদাহরণ হরো এই ফারাক্কা বাঁধ। একইসাথে ভারত কিভাবে পার্শবর্তী দেশের ওপর আধিপত্য বজায় রেখে দিনের পর দিন তা টিকিয়ে রাখে তারও উদারণ। এমনকি এ বাঁধের কারণে ভারতের জনগণের ক্ষতি হচ্ছে, বিহারের মূখ্যমন্ত্রী এর বিরোধিতা করেছেন, তারপরেও তারা এ বাঁধ টিকিয়ে রাখছে কৌশগতভাবে বাংলাদেশের ওপর আধিপত্য টিকিয়ে রাখার জন্য। তিনি আরো বলেন, নদী ইজেই একটি প্রাণ এবং এর এখন আইনি ভিত্তিও তৈরি হয়েছে। বাংলাদেশের এবং ভারতের আদালত এর স্বীকৃতি দিয়েছে। মওলানা ভাসানীও এই স্বত্তাকে অনুধাবন করেছেন এবং লংমার্চেও তা ধ্বনিত হয়েছে। একইসাথে নদীর ওপর নির্ভরশীল সকল প্রাণ রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব- সেকথাও মওলানা ভাসানী তুলেছেন। অধ্যাপক আনু মুহাম্মদ আরো বলেন, ভারতের সাথে নদী নিয়ে ১৯৭৫ সালে প্রথম চুক্তি হয়, তারপর ১৯৭৭ সালে আরো একটি চুক্তি হয় এবং এরপওে ১৯৯৬ সালে চুক্তি হয়। এগুলোর মাধ্যমে ভারত তার আধিপত্য বৃদ্ধিই করে গেছে। এসকল চুক্তিকে ১দিনের জন্যও ভারত গ্রাহ্য করে নাই।
জোনায়েদ সাকি সভাপতির ভাষণে বলেন, এ উপমহাদেশে মওলানা ভাসানীই প্রথমবার মানুষ কেন্দ্রীক সভ্যতার বাইরে গিয়ে সমস্ত প্রাণ ও প্রকৃতিকে প্রাধান্য নিয়ে এসেছেন তাঁর রাষ্ট্রের “পালনবাদ” চিন্তার ভেতর দিয়ে। নদীর ওপর অধিকার কেবল মানুষের নয়, নদীর নিজের এবং তার ওপর নির্ভরশীল সকল প্রাণের ও প্রকৃতির, তা মওলানা ভাসানী রাজনীতি আকারে আমাদের সামানে এনেছেন। ফলে নদীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে প্রবাহ প্রয়োজন আগে সেটা নিশ্চিত করতে হবে, তারপরে মানুষ ও অন্যান্য প্রাণের প্রয়োজনীয়তার প্রসঙ্গ আসবে। এই নদীর প্রবাহ ঠিক না থাকলে আমাদের পুরো অঞ্চলের ভূপ্রকৃতি বদলে যাবে। লবণাক্ততা সমস্তকিছুকে গ্রাস করবে। সুন্দরবন টিকে থাকবে না। ফলে বেসিন ভিত্তিক ও অববাহিকা ভিত্তিক প্রাধান্যের জায়গায় আমাদের যেতে হবে।
তিনি আরো বলেন, ভারতসহ সকল আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে হলে এবং আমাদের পানির ন্যায্য হিস্যা আদায় করতে হলে আমাদের এখানে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন লাগবে। বিদ্যমান যে রাজনৈতিক ক্ষমতা কাঠামো আছে তা এই আধিপত্যকারীদের ওপরেই নির্ভরশীল। একটি গণতান্ত্রিক ও জবাবদিহিতাপূর্ণ রাজনৈতিক ক্ষমতা এবং জনগণের ঐক্যমতই পারে আমাদের মওলানা ভাসানীর প্রদর্শিত পথে এগিয়ে যেতে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, স্বাধীনতা অর্জনের সময় আমাদের যে প্রতিশ্রুতি ছিলো এ উপমহাদেশের আধিপত্যবাদ বড় বাধা হিসেবে দাড়িয়েছে। ফারাক্কা লংমার্চ এদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, এই লংমার্চের ভেতর দিয়েই উঠে এসেছিলো এদেশের সার্বভৌমত্ব এবং এদেশের নদী ও সম্পদের ওপর এদশের মানুষের অধিকারের প্রশ্নসমূহ। ১৯৭৭ থেকে ৭৯ সময়ে পানি বণ্টন নিয়ে যে অগ্রগতি হয়েছিলো তার ভিত্তি ছিলো মূলত মওলানা ভাসানীর লংমার্চ।
তিনি আরো বলেন, ভারত বাংলাদেশ চুক্তিতে কে কতটুকু পানি পেলো তা নিয়ে আলোচনা আছে কিন্তু নদীটার কি হলো, নদী কেন্দ্রীক যে সভ্যতা ও সংস্কৃতি গড়ে উঠেছিলো তার কি হলো, কিংবা নদী কেন্দ্রীক ভূপ্রকৃতির কি হলো তা কিন্তু উল্লেখ নাই। এ উপমহাদেশের নদ-নদী ও জলাসয় এবং এর উৎস ব্যবস্থাপনার ক্ষেত্রে শুধু দুইদেশ কেন্দ্রীক না বরং চুক্তির সময় আমরা চীন ও নেপালকে সাথে নিয়ে যৌথ চুক্তির দিকে যেতে হবে।

অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, নদী যদি জীবন্ত স্বত্তা হয় তাহলে বলতে হয়, ভারত রাষ্ট্র তিস্তা নদকে হত্যা করেছে। এই হত্যার দায় নিয়ে কোর্টে বিচারের দাবি নিয়ে যাওয়া দরকার। ভারত বাংলাদেশকে বঞ্চিত করে আন্ত নদী সংযোগ প্রকল্প বাস্তায়ন করার জন্য আমাদের দেশের বুদ্ধিজীবী ও পানি এক্টিভিস্টদের দিয়ে পানির উদ্বৃত্ত ও অপচয় তত্ত্ব প্রচার করছে।
আজাদ খান ভাসানী কুড়িগ্রামে ধরলা নদীর পনির দাবিতে লংমার্চে অংশগ্রহণ করে এ আলোচনা সভাতে যুক্ত হন এবং সে অঞ্চলের কৃষকদের অধিকার ও মর্যাদার কথা তুলে ধরেন।

বার্তা প্রেরক

বাচ্চু ভূঁইয়া
কেন্দ্রীয় দপ্তর উপকমিটি
গণসংহতি আন্দোলন
কেন্দ্রীয় নির্বাহী কমিটি

Ganosamhati Andolan
Central Executive Committee
www.ganosamhati.org
www.facebook.com/ganosamhati/

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৭মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ