• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

উবার চালক রেদোয়ান রশীদ চৌধুরী সৌরভ’র হত্যাকারীদের ফাঁসির দাবী জানিয়েছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী

হা ফিজ মাছুম আহমদ দুধরচকী।
আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

উবার চালক রেদোয়ান রশীদ চৌধুরী সৌরভ’র হত্যাকারীদের ফাঁসির দাবী জানিয়েছেনহা ফিজ মাছুম আহমদ দুধরচকী।

সিলেটের জকিগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মৃত নোমান রশিদ চৌধুরীর ছেলে, উবার চালক রেদওয়ান রশীদ চৌধুরী সৌরভ (২৮) হত্যার তীব্র নিন্দা ও এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট নগরীর কদমতলী মাজার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

দুধরচকী বিবৃতিতে বলেন, একটি মোটর সাইকেলের জন্য অত্যান্ত নৃশংসভাবে রেদওয়ান রশীদ চৌধুরী সৌরভকে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডের বিচার দ্রুত না হলে সমাজে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। উবার মত একটি সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। সমাজে আইনের শাষণ প্রতিষ্ঠায় হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানানো হয়।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী উবার চালক রেদওয়ান রশীদ চৌধুরী সৌরভ এর হত্যাকারীদের শাস্তি দাবী করে ভিডিও বার্তায় বক্তব্য রেখেছেন

উল্লেখ্য, গত ১১ মে মোটরসাইকেলসহ সৌরভ নিখোঁজ হন। ১৩ মে সন্ধ্যার পর তাকে পাওয়া না যাওয়ায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়িতে ঘটনাটি জানানো হয়। রাতে পুলিশ সৌরভের মোবাইল ট্র্যাকিং করে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার হাজীগঞ্জ মুহাম্মদপুর এলাকার একটি ডোবা থেকে উবারের মোটরসাইকেল চালক রেদওয়ান রশীদ চৌধুরী সৌরভের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

শনিবার (১৫ মে) হত্যাকান্ডের ঘটনায় পুলিশ সিলেট নগরীর বন্দরবাজারের একটি আবাসিক হোটেল থেকে আবদুল্লাহ আল মামুন ও গোলাপগঞ্জের আছিরখাল এলাকা থেকে এনাম আহমদ নামের দুইজনকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যমতে শনিবার রাতে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার থেকে জুয়েল নামের অপর এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার বাড়ি থেকে রেদওয়ানের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে আবদুল্লাহ আল মামুন ও এনাম অংশ নেয়। পরে তারা ছিনতাইকরা মোটরসাইকেল জুয়েলের হেফাজতে নিয়ে রাখে।

মোগলাবাজার থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে রেদওয়ানের মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ আরো কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে বিচারকের নির্দেশমতে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রোববার (১৬ মে) সন্ধ্যায় মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৮মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ