• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে প্রথম আলোর সিনিয়র রিপোর্টার কে হেনস্তা করা হয়েছে

জহিরুল ইসলাম মিলন টাঙ্গাইল ধনবাড়ী প্রতিনিধিঃ
আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে প্রথম আলোর সিনিয়র রিপোর্টার কে হেনস্তা করা হয়েছে

সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা ধরে আটকে রেখে প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে নানাভাবে হেনস্তা করা হয়েছে। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে না নিয়ে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে ।
সোমবার (১৭ মে) পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে রোজিনা ইসলামকে একটি কক্ষে আটকে রাখা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে পুলিশ সচিবালয় থেকে বের করে শাহবাগ থানায় নিয়ে যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে গোপনে কিছু নথির ছবি তোলার অভিযোগ আনা হয়েছে। শাহবাগ থানায় সেই অভিযোগ করা হয়েছে।
সচিবালয়ে রোজিনা ইসলামকে আটকে রাখা হয়েছে- এই খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। তবে দীর্ঘ সময় ধরে চেষ্টা করেও তাকে না ছাড়ার কারণ জানতে পারেননি। পরে সাংবাদিকরা সচিবালয়ের বাইরে জড়ো হয়ে রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকে রাখার প্রতিবাদ করেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ফেসবুকে এক পোস্টে বলেন, প্রথম আলোর রিপোর্টার রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগে আটকে রেখে হেনস্থা করা হয়েছে। বিষয়টি নিয়ে আমি স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। যতটুকু জেনেছি রোজিনা অসুস্থ হয়ে পড়েছে কিন্তু এখনও আটকে রাখা হয়েছে, হাসপাতালে নিতে দিচ্ছে না। আমি তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। নতুবা উদ্ভুত পরিস্থিতির জন্য দায় দায়িত্ব সংশ্লিষ্টদের নিতে হবে।

এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মসিউর খান। তিনি তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লিখেছেন, পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর রিপোর্টার রোজিনা ইসলামের সঙ্গে স্বাস্থ্য সচিবের অফিস স্টাফদের অসদাচরণের তীব্র নিন্দা জানাই। সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে নানাভাবে হেনস্তা করা হয়েছে। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে না নিয়ে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে ।

সোমবার (১৭ মে) পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে রোজিনা ইসলামকে একটি কক্ষে আটকে রাখা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে পুলিশ সচিবালয় থেকে বের করে শাহবাগ থানায় নিয়ে যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে গোপনে কিছু নথির ছবি তোলার অভিযোগ আনা হয়েছে। শাহবাগ থানায় সেই অভিযোগ করা হয়েছে।

সচিবালয়ে রোজিনা ইসলামকে আটকে রাখা হয়েছে- এই খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। তবে দীর্ঘ সময় ধরে চেষ্টা করেও তাকে না ছাড়ার কারণ জানতে পারেননি। পরে সাংবাদিকরা সচিবালয়ের বাইরে জড়ো হয়ে রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকে রাখার প্রতিবাদ করেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ফেসবুকে এক পোস্টে বলেন, প্রথম আলোর রিপোর্টার রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগে আটকে রেখে হেনস্থা করা হয়েছে। বিষয়টি নিয়ে আমি স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। যতটুকু জেনেছি রোজিনা অসুস্থ হয়ে পড়েছে কিন্তু এখনও আটকে রাখা হয়েছে, হাসপাতালে নিতে দিচ্ছে না। আমি তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। নতুবা উদ্ভুত পরিস্থিতির জন্য দায় দায়িত্ব সংশ্লিষ্টদের নিতে হবে।

এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মসিউর খান। তিনি তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লিখেছেন, পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর রিপোর্টার রোজিনা ইসলামের সঙ্গে স্বাস্থ্য সচিবের অফিস স্টাফদের অসদাচরণের তীব্র নিন্দা জানাই।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৮মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ