• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ভোলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও প্রতিবাদ সভা

সাব্বির আলম বাবু ( বরিশাল) ভোলা থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ভোলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও হয়রানি মূলক মামলা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভোলায় কর্মরত সকল সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে প্রেসক্লাব হল রুমে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ভোলা প্রেসক্লাব আয়োজিত প্রতিবাদ সভায় প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক মু. শওকাত হোসেন, জুন্নু রায়হান, অমিতাভ অপু, হাসিব রহমান, মো. মনিরুল ইসলাম, মেজবাহ উদ্দিন শিপু, এম হেলাল উদ্দিন, আফজাল হোসাইন, এম ছিদ্দিকুল্লাহ, ইকরামুল আলম, সাব্বির আলম প্রমূখ। বক্তারা সচিবালয়ের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, রোজিনা ইসলামকে হেনস্থা মানে স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা। রোজিনা ইসলামের হাতে হাতকড়া মানে সংবাদ মাধ্যমকে শিকল পরানো। রোজিনা ইসলামকে যারা হেনস্তা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
বক্তারা আরও বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কিছু অসাধু সরকারি কর্মকর্তাই যথেষ্ট। প্রশাসনের অভ্যন্তরে থাকা অতি-উৎসাহী কিছু কর্মকর্তার রোষানলে পড়েছে সাংবাদিকরা। সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কিভাবে হেনস্তা হয়েছে, তা সারাদেশ দেখেছে। সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যে আচরণ করা হয়েছে তাতে আমরা মর্মাহত। এটা সংবাদপত্র শিল্পের কণ্ঠরোধের সামিল। আমরা এ ধরনের ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি করছি।’ একই সাথে অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে হুঁশিয়ারি দেন বক্তারা। এছাড়াও এক যোগে ভোলার সাত উপজেলায় রোজিনার ইসলামকে হেনস্তা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এর আগে সকাল ১০ টায় প্রেসক্লাবের সামনে ভোলা প্রথম আলো বন্ধু সভার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২০মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ