• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের প্রতিবাদে আয়েবাপিসি’র প্রতিবাদ সভা

বিডিনিউজ ইউরোপ আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের প্রতিবাদে আয়েবাপিসি’র প্রতিবাদ সভা

প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে আয়েবাপিসির ভার্চুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ইউরোপ সময় সন্ধ্যায় সংগঠনের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বকুল খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অস্ট্রিয়া সংগঠনের উপদেষ্টা মাহবুবুর রহমান, সহসভাপতি ফ্রান্স থেকে যথাক্রমে আবু তাহির ও ফেরদৌস করিম আখঞ্জী , আয়ারল্যান্ড থেকে সহসভাপতি জাহিদ মোমিন , ইতালী থেকে সহসভাপতি জাকির হোসেন সুমন, স্পেন থেকে সহসভাপতি সেলিম আলম , প্রচার সম্পাদক আলআমীন , গ্রীস থেকে ধর্ম বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, প্রমুখ ।


প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রনালয়ের দুর্নীতি প্রকাশ করার কারণেই তাকে ষড়যন্ত্রমূলক ভাবে বৃটিশ আমলের অকার্কর একটি আইনের ধারা দিয়ে গ্রেফতার করে কারাগারে দেয়া হয়েছে। এভাবেই একের পর এক সাংবাদিককে নির্যাতনের মাধ্যমে সাংবাদিকদের স্বাধীনতা হরণ করা হচ্ছে ।


রোজিনা ইসলামকে জেলে প্রেরণ করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে। দুর্নীতির সংবাদ প্রকাশ করায় রোজিনা ইসলামকে পুরস্কৃত না করে দুর্নীতিবাজ হামলাদের পৃষ্ঠপোষকতা করছে সরকার । আর এর ফলেই রোজিনা ইসলামকে জামিন না দিয়ে জেলে আটকে রাখা হয়েছে । রোজিনা ইসলামের পুলিশ ভ্যানের ছবি দেখে সারা ইউরোপের তথা সারা বিশ্বের সাংবাদিকদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে । বক্তারা অনতিবিলম্বে রোজিনা ইসলাম নি:শর্ত মুক্তি দেয়ার দাবি জানান।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২১মে/জই

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ