• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হবিগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন,লটারী থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত কৃষক

মোতাব্বির হোসেন কাজল,হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : সোমবার, ২৪ মে, ২০২১

হবিগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন,লটারী থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত কৃষক
হবিগঞ্জ জেলায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু লটারীর মাধ্যমে ধানের সংগ্রহ মূল্য ২৭ টাকা কেজি নির্ধারণ করলেও প্রকৃত কৃষকগন এ থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারের কাছ থেকে ধানের ন্যায্য মুল্য না পাওয়ায় দিশেহারা হয়ে পড়ছেন কৃষকরা।
হবিগঞ্জে বোরো ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। এখন পুরোদমে ধান তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকগণ। কিন্তু কষ্টের উৎপাদিত ধানের ফলন ভাল হলেও বিক্রয় মূল্য থেকে উৎপাদন মূল্য বেশি হওয়ায় দিশেহারা হয়ে পড়ছেন কৃষকরা। সরকার কৃষকদের কাছ থেকে ধানের সংগ্রহ মূল্য ২৭ টাকা কেজি নির্ধারণ করলেও প্রকৃত কৃষকগন এ থেকে বঞ্চিত হচ্ছেন। সিন্ডিকেটের কারণে গুদামে ধান দিতে পারছেন না তারা।
জেলার কৃষকরা জানান, প্রতি বিঘা জমিতে ধান চাষ করতে সার,কীটনাশক প্রয়োগ, ডিজেল ও শ্রমীক মজুরী বাবদ প্রায় ৮ হাজার টাকা খরচ হয়। কিন্তু সরকার যে মূল্য নির্ধারন করেছে এতে তাদের পোষায় না। এত করে ধান চাষে আগ্রহ হারাচ্ছেন জেলার কৃষকরা।
হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক- মো. তমিজ উদ্দিন খান বলেন,সরকার ধান সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে। সময়মত কৃষকগণ লটারীতে অংশ না নিলে তাদের বাধ দিয়ে নতুন করে কৃষকগণের তালিকা করা। হাওর এলাকায় ৯৮ শতাংশ ধান কাটার কথা তিনি বললেও স্থনীয় সুত্রে জানা যায়,এপর্যন্ত ৭০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। আর নন হাওর এলাকায় ৪৫ শতাংশধান কাটা সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।
তবে কৃষি মন্ত্রী -ড. মো. আব্দুর রাজ্জাক বললেন,কৃষকরা যাতে ন্যায্যমূল্য পায় সেজন্য গুদামে দেয়ার জন্য লটারীর মাধ্যমে ধান কেনার ব্যবস্থা করা হয়েছে। লটারী সিস্টেম ভাল কাজ করে তবে বোরো ধান যে সকল কৃষক গুদামে দিবেন আমনে তারা লটারীর এ সুযোগ পাবেন না।
এবছর জেলায় ১ লাখ ২০ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ১ লাখ ২২ হাজার ১৩০ হেক্টর জমিতে। এর মধ্যে হাওর এলাকায় ৪৬ হাজার ৯১৫ ও নন হাওর এলাকায় ৭৫ হাজার ২১৫ হেক্টর জমিতেবোরো ধানের আবাদ করা হয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৫মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ