• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মোংলায় তেলবাহি ট্যাংকারে আগুন

শিকদার ইয়াছিন আরাফাত, মোংলা প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

মোংলায় তেলবাহি ট্যাংকারে আগুন
মোংলায় মেঘনা পেট্রলিয়াম কর্পোরেশনের তেল বহনকারী ওটি সি লিংক নামক একটি ট্যাংকারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে আহত হয়েছে ট্যাংকারটির দুই কর্মচারী। তবে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি তেলবাহি জাহাজটির।
মোংলা বন্দর কতৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন,জানান, চট্রগ্রাম থেকে মেঘনা পেট্রলিয়াম কর্পোরেশন মোংলা ডিপোর তেল বহন করে ওটি সি লিংক নামক ট্যাংকারটি দুপুর দেড়টার সময় বন্দর জেটি সংলগ্ন মেঘনা ডিপোর জেটিতে ভিড়ার সময় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বন্দরের ফায়ার বিভাগের কর্মিরা ট্যাংকারটিকে বন্দর জেটির অপর প্রান্তে নিরাপদে নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তেলবাহি জাহাজের তেমন ক্ষতি হয়নি বলে জানান বন্দরের ওই কর্মকর্তা। তবে ইঞ্জিন রুমে থাকা ট্যাংকারের দুই কর্মচারী আগুনে পুড়ে আহত হন। আহত দুই জন কে মোংলা বন্দরের ফায়ার কর্মিরা উদ্ধার করে বন্দর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অতিরিক্ত পুড়ে যাওয়ার কারনে তাদের শারিরিক অবস্থা অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৫মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ