• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অতিরিক্ত চার পুলিশ মহাপরিদর্শকের পদোন্নতি

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

অতিরিক্ত চার পুলিশ মহাপরিদর্শকের পদোন্নতি
বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের পদোন্নতি পাওয়া চার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে পদায়ন করা হয়েছে। ইতোপূর্বে তারা উপ-পুলিশ মহাপরিদর্শক থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদন্নোতি পান।
সোমবার (২৪ মে) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি আগের দিন রোববার জারি হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী- এন্টি টেররিজম ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. দিদার আহম্মদকে ঢাকা রেলওয়ে পুলিশে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, নৌ পুলিশ ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আতিকুল ইসলামকে পুলিশ অধিদফতরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদফতরের উপ-পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে একই দফতরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এবং বরিশাল রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. শফিকুল ইসলামকে শিল্পঞ্চল পুলিশ ইউনিট-ঢাকায় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৫মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ