• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বোয়ালমারীতে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার

ফকির নয়ন ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বুধবার, ২৬ মে, ২০২১

মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারীতে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ মে) দুপুরে গ্রেফতারকৃত আসামীকে ফরিদপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বোয়ালমারী জয়নগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক পলাশ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের পাকা রাস্তার উপর থেকে আসামী শাহিদুল শেখকে (২৬) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জিআর (মাদক) মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। শাহিদুল উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া মধ্যপাড়া গ্রামের মানিক শেখের ছেলে।

বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোমবার সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামী শাহিদুল শেখকে মঙ্গলবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৬মে/কেবি


আরো বিভন্ন ধরণের নিউজ