• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পুরষ্কার প্রাপ্তির ৪৮তম বার্ষিকী উদ্‌যাপন

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : বুধবার, ২৬ মে, ২০২১

গ্রিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পুরষ্কার প্রাপ্তির ৪৮তম বার্ষিকী উদ্‌যাপন

বাংলাদেশ দূতাবাস, এথেন্স, গ্রিস, ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কার প্রাপ্তির ৪৮তম বার্ষিকী উদ্‌যাপন করেছে। এই উপলক্ষ্যে দূতাবাসে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
পবিত্র ধর্ম গ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক নিবেদিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘বিশ্বশান্তির দূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ প্রদর্শন করা হয়।


গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্‌মেদ -এর সভাপতিত্বে দূতাবাসে আয়োজিত আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত শান্তিপূর্ণ বিশ্ব বিনির্মাণে বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির মাধ্যমেই সর্বপ্রথম বাংলাদেশ একটি শান্তিকামী রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে পরিচিতি লাভ করে বলে রাষ্ট্রদূত তাuর বক্তব্যে উল্লেখ করেন।

তিনি নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ও অহিংসার আদর্শ ছড়িয়ে দেয়ার উপর গুরুত্বারোপ করেন। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৬মে/জই

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ