অ্যাডভোকেট আবদুস সালামের ৪র্থ মৃত্যুবার্ষিকী
স্মরণ ও শ্রদ্ধা নিবেদন, স্মরণ সভা
২৬ মে বীর মুক্তিযোদ্ধা, আজীবন সংগ্রামী, জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধান প্রতিষ্ঠার লড়াইয়ের অন্যতম রূপকার এবং গণসংহতি আন্দোলনের প্রথম নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট আবদুস সালাম এর ৪র্থ প্রয়ান দিবস। আগামীকাল ২৬ মে সকাল ১১টায় তাঁর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে গণসংহতি আন্দোলনের কর্মসূচি শুরু হবে। গণসংহতি আন্দোলনের বিভিন্ন সহযোগী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আগামীকাল সকাল ১১ টা থেকে বেলা ১২:৩০ পর্যন্ত দলীয় কার্যালয়ে অ্যাডভোকেট আবদুস সালাম এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।
আগামী ২৯ মে ২০২১, ঢাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের মেজর হায়দার মিলনায়তনে তাঁর স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তাঁর বন্ধু, সুহৃদ, সহযোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিকক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন এ স্মরণ সভায়। একইসাথে দলের জেলা এবং থানা/উপজেলা কমিটির উদ্যোগে অ্যাডভোকেট আবদুস সালামের স্মরণে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বার্তা প্রেরক
বাচ্চু ভূঁইয়া
সদস্য, সম্পাদকমন্ডলী
গণসংহতি আন্দোলন
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৬মে/জই