• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠির কাঠালিয়ায় ভেরিবাঁধ ভেঙ্গে ও জোয়ারের পানিতে ২৫ গ্রাম প্লাবিত

বাধন রায় ( বরিশাল ) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বুধবার, ২৬ মে, ২০২১

ঝালকাঠির কাঠালিয়ায় ভেরিবাঁধ ভেঙ্গে ও জোয়ারের পানিতে ২৫ গ্রাম প্লাবিত, শত শত বাড়ী ঘর, ফসলি জমি ও মাছের ঘের তলিয়ে গেছে
ঝালকাঠির কাঠালিয়ায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রাভাব ও পূর্ণিমার জোঁ এর কারনে বিষখালী ও নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট বৃদ্ধি পাওয়ায় কাঠালিয়া উপজেলা পরিষদ ভবনসহ শতশত বাড়ী ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি জমি ও মাছের ঘের তালিয়ে গেছে। প্রধানমন্ত্রীর জমি নাই ঘর নাই প্রকল্পের প্রায় সকল আশ্রায়ন ঘরগুলোর মেঝেতে পানি ঢুকে পড়েছে।

ফলে ঐ সকল ঘরের দরিদ্র মানুষ গুলোর হতাশায় দিন কাটছে। উপজেলার কাঠালিয়া ও বড় কাঠালিয়া গ্রামের অংশের বিষখালী নদীর ভেরিবাঁধ ভেঙ্গে ঐ এলাকা ৩-৪ ফুট পানির নিচে তলিয়ে গেছে। প্লাবিত এলাকার মানুষ চরম দুর্ভোগে রয়েছে। বিভিন্ন এলাকার রবি শষ্যের ক্ষেত ও মাছের ঘের তলিয়ে যাওয়া কৃষকরা হতাশা গ্রস্থ। কাঠালিয়া উপজেলা পরিষদ ভবনের অনেক অফিসের মেঝেতে পানি ঢুকে পড়েছে। ফলে ঐ সকল অফিসের কর্মকর্তারা নথি-পত্র সংরক্ষণে হতাশাগ্রস্থ। প্লাবিত এলাকা গুলো হচ্ছে কাঠালিয়া উপজেলা পরিষদ ভবন, লঞ্চঘাট এলাকা, কাঠালিয়া, বড় কাঠালিয়া, আউরা, জয়খালী, কচুয়া, রঘুয়ার চর, আমুয়া বন্দর বাজার, সরদার পাড়া, জোড়খালী, বাঁশবুনিয়া, ছোনাউটা, মরিচবুনিয়া, আওরাবুনিয়া, হেতালবুনিয়া, চিংড়াখালী, জাঙ্গালিয়াসহ ২৫টি গ্রাম। এ সব গ্রামে গো-খাদ্যের অভাব দেখা দিয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৭মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ