• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠির আশিয়ার পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ড্রেনেজ উপপ্রকল্পে খাল খনন

বাধন রায় ( বরিশাল ) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বুধবার, ২৬ মে, ২০২১

ঝালকাঠির আশিয়ার পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ড্রেনেজ উপপ্রকল্পে খাল খনন গ্রামীণ উন্নয়নে ইতিবাচক প্রভাব

ঝালকাঠির সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নে আশিয়ার পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাধ্যমে এলজিইডির সহায়তায় খাল পুনঃখনন করা হয়েছে। এই খাল খননের ফলে এলাকার কৃষি জমি মৌসুমী আবাদের উপযোগী হয়েছে। এতে এলাকার গরীব চাষীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। খাল খননের পর ১৪০ হেক্টর জমি চাষাবাদে সুবিধা ভোগ করছেন পাঁচ শতাধিক কৃষক।
২০২০-২০২১ অর্থ বছরে টেকসই ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আশিয়ার পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে গাউছার পোলের খাল, নয়া বাড়ির খাল,করিম সিকদার বাড়ি খাল,তালুকদার বাড়ি খাল, নুর মোহাম্মদ বাড়ি খাল মোট ৫টি খালের প্রায় ৭.২০০ কি.মি. পুনঃখনন করা হয়েছে। এতে মোট ১৪টি এল.সি.এস. কাজ করে। যার মধ্যে ২৫০ জন পুরুষ ও ১০০ জন মহিলা শ্রমিক কাজ করছে। এই কাজের ফলে পুরুষ ও মহিলা উভয়েরই কর্মসংস্থানের সুযোগ হয়েছে। তারা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন। খালের মাটি দ্বারা দুই পাশ্বের রাস্তা মেরামত করে জনগণের চলাচলের জন্য উপযোগী রাস্তা তৈরি হয়েছে। রাস্তার দুই পাশের্ব সামাজিক বনায়নের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে এবং পাখিদের অভয়াশ্রম তৈরি হয়েছে।
খাল পুনঃখননের ফলে বোরো ধানের পুনরায় চাষাবাদ সম্ভাবনা সৃষ্টি হয়েছে। রবি ফসলের ব্যাপক অগ্রগতি সাধিত হবে, বিভিন্ন ধরনের শাক-সবজি চাষ, এক ফসলীয় জমিকে বহু ফসলীয় জমিতে রুপান্তরিত করা সম্ভব হচ্ছে। ফসলের নিবিরতা বৃদ্ধি, পতিত জমির পরিমাণ কমছে, কৃষকের আয় বৃদ্ধি, কৃষি শ্রমিকের সারা বছরই কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর কৃষি ও আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।
খাল ডিজাইন অনুযায়ী খুবই সুন্দর ভাবে কাটার ফলে এলাকার জনপ্রতিনিধি গন্যমান্য ব্যাক্তি ও জনসাধারণ সন্তস প্রকাশ করেছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৭মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ