• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠির সুগন্ধা নদীর দক্ষিণ তীরবর্তী বারৈকরণ কুতুবনগর ভেরিবাঁধটি ইয়াসের প্রভাবে ভেঙ্গে গেছে

বাধন রায় ( বরিশাল ) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

ঝালকাঠির সুগন্ধা নদীর দক্ষিণ তীরবর্তী বারৈকরণ কুতুবনগর ভেরিবাঁধটি ইয়াসের প্রভাবে ভেঙ্গে গেছে।
ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় জেলায় পানি বৃদ্ধি পেয়ে গ্রামাঞ্চলের বাড়ি ঘরে পানি উঠেছে। পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী অনেক এলাকায় ভেরিবঁাধ অনেক এলাকার ভেরিবাঁধ ভেঙ্গে ফসলি জমিতে প্রবেশ করেছে এবং কিছু কিছু মাছ চাষের ঘের তলিয়ে মাছ ভেসে গেছে। নদীতে উত্তাল তুফান রয়েছে এবং মাঝে মাঝে ধমকা বাতাসের সাথে হালকা ও ভারি বৃষ্টিপাত হয়েছে। জেলার নিম্মাঞ্চল খ্যাত কাঠালিয়া উপজলায় ক্ষয় ক্ষতির পরিমান বেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে।


ঝালকাঠির সুদন্ধা নদীর দক্ষিণ তীরবর্তী বারেকরণ খেয়াঘাট সংলঘ্ন কুতুবনগর ভেরিবাঁধটি ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে নদীর উত্তাল ঢেউয়ে ভেঙ্গে গাছপালা নিয়ে নদীতে বিলিন হয়েছে। এই ভেরিবঁাধের আওতায় ২ হাজার একর ফসলি জমি ও ৫শ পরিবারের প্রায় ২ হাজার মানুষের বসবাস হুমকির মুখে পড়েছে। ২০০০ সালে বারৈকরণ খেয়াঘাট থেকে পূর্বদিকে ১.২৫ কি:মি: ভেরিবঁাধ নির্মাণ করা হয়। বিভিন্ন সময় ভেরিবাঁধটি ক্ষতিগ্রস্থ হয়। ঘূর্নিঝড় আম্ফান আসার পূর্বে ভেরিবঁাধটি গুনগত মান বজায় রেখে পানি উন্নয়ন বোর্ড সংস্কার করে। কিন্তু আম্ফানের আঘাতে ভেরিবঁাধের ৫০ ভাগ ক্ষতিগ্রস্থ হয় এবং বর্তমান ইয়াসের প্রভাবে উত্তাল তুফানে ভেরিবঁাধটি এবার সম্পূর্ণ ভেঙ্গে গেছে। ভেরিবঁাধের ফসলি জমির পাশাপাশি মসজিদ ও মাদ্রাসা এবং ভেরিবঁাধ এলাকার দোকান-পাট হুমকির মধ্যে রয়েছে। বুধবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ বাঁধ সরেজমিন দেখে গেছেন এবং বঁাধ নিমার্ণের ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি এলাকার জনগণকে দিয়েছেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৭মে/জই

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ