• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলীর জানাজা সম্পন্ন

ইমাম খাইর ককসবাজার
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলী (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাত চারটার দিকে জেলা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে টেকনাফের হ্নীলাস্থ বাড়িতে গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়া হয়।

তবে, কর্তব্যরত চিকিৎসকদের মতে, হাসপাতালে ভর্তির আগেই মারা যান মোহাম্মদ আলী।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মোহাম্মদ আলীর মেজ ছেলে রাশেদ মাহমুদ আলী।

তিনি জানান, মরহুম অধ্যাপক মোহাম্মদ আলীর নামাজে জানাজা আজ বিকেল সাড়ে চারটায় হ্নীলা দরগাহ সি এন্ড বি মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলী ১৯৯৬-২০০১ সালে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত দলের জন্য নিবেদিত কর্মীবান্ধব নেতা ছিলেন অধ্যাপক মোহাম্মদ আলী। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক।
অধ্যাপক মোহাম্মদ আলী সংসদ সদস্য থাকাকালীন মাদকের ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন বিধায় টেকনাফের মাদক নিয়ে এত দূর্নামে লিপ্ত ছিল না। বর্তমানে যে সংকট চলমান রয়েছে এই কঠিন সময়ে এই গুণী মানুষ টির বড়ই প্রয়োজন ছিল বলে জানাজায় উপস্থিতির নিকট আক্ষেপ করতে লোকজনকে লক্ষ্য করা গেছে।
বিডিনিউজ ইউরোপ/১৩ নভেম্বর/ জ ই


আরো বিভন্ন ধরণের নিউজ