• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জননেতা অ্যাডভোকেট আবদুস সালাম এর ৪র্থ মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা

গোলাম মোস্তফা রাজনৈতিক বিশ্লেষক ঢাকা থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৮ মে, ২০২১

জননেতা অ্যাডভোকেট আবদুস সালাম এর ৪র্থ মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা
গণতন্ত্র ও গণমানুষের সরকার প্রতিষ্ঠা কোন পথে?
বীর মুক্তিযোদ্ধা ও আজীবন মুক্তিসংগ্রামী,বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রামের অন্যতম রূপকার গণসংহতি আন্দোলনের প্রথম নির্বাহী সমন্বয়কারী জননেতা অ্যাডভোকেট আবদুস সালাম এর ৪র্থ মৃত্যুবার্ষিকী ছিলো গত ২৬ মে ২০২১, বুধবার।

এ উপলক্ষে আগামীকাল ২৯ মে ২০২১ তরিখ, শনিবার সকাল ১১টায় ধানমন্ডির গণস্বাস্থ্যকেন্দ্রের মেজর হায়দার মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গণতন্ত্র ও গণমানুষের সরকার প্রতিষ্ঠা কোন পথে শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করবেন দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এ আলোচনা সভায় বক্তব্য রাখবেন গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিশিষ্ট মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, রাষ্ট্রচিন্তার সদস্য অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী এবং বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, গণফোরামের কেন্দ্রীয় নেতা মোস্তাক আহমেদ এবং গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল।

এ অনুষ্ঠানের খবর সংগ্রহের জন্য আপনার প্রতিষ্ঠানের এজন প্রতিবেদক ও আলোকচিত্রী/ক্যামেরা পারসন প্রেরণ করে সহযোগিতা করবেন

বার্তা প্রেরক
বাচ্চু ভূঁইয়া
সদস্য, সম্পাদকমন্ডলী
গণসংহতি আন্দোলন

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৯মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ