• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ককসবাজার শহরের তারাবনিয়া ছরা থেকে ১৬ হাজার ইয়াবা এবং আটক-৩

জুবাইয়েরুল ইসলাম ককসবাজার থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ২৮ মে, ২০২১

ককসবাজার শহরের তারাবনিয়া ছরা থেকে ১৬ হাজার ইয়াবা এবং আটক-৩

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এক অভিযানে ১৬ হাজার পিচ ইয়াবা টেবলেট, মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৫০০ টাকা, মাদক কারবারে ব্যবহৃত ৪ টি স্মার্ট মোবাইল ফোন ও ২ টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে । ২৮ মে বেলা ১ টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া জামে মসজিদের পূর্ব পার্শ্বে হাজেরা পারভিন এর মালিকানাধীন পাঁচতলা বিল্ডিং এর ৪র্থ তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়। কক্সবাজার জেলা পুলিশ সুত্রে এ তথ্য জানা গেছে।

গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে- মোহাম্মদ শাহ আলম (২৫), পিতা-মৃত বশির আহমদ, সাং-নতুন পল্লানপাড়া উপজেলা-টেকনাফ। এমদাদুল হাসান (২৪), পিতা- মোতাহের আহমদ, সাং-সিকদার পাড়া, থানা-ঈদগাঁও। তৌহিদুল হাসান (২২), পিতা-মোঃ রশিদ, সাং-দক্ষিণ রুমালিয়ারছড়া, ৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

উদ্ধারকৃত ইয়াবা টেবলেট, নগদ টাকা, মোবাইল ফোন সেট উপস্থিত স্থানীয় জনগন ও স্বাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে কক্সবাজার সদর মডেল থানা দ্বায়িত্ব রত কর্মকর্তা কর্তৃক জানা গেছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৯মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ