• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মনপুরায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর ত্রান বিতরন

সাব্বির আলম বাবু ভোলা প্রতিনিধি
আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১

মনপুরায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর ত্রান বিতরন

ভোলার মনপুরায় ঘূর্নীঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ৪ টি ইউনিয়নের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন চরাঞ্চল ও বেড়ীবাধেঁর বাহিরে বসবাসরত ৪ সহস্রাধিক ঘরবাড়ীর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ৩ শত পরিবারের মধ্যে নৌ-বাহিনীর ত্রান বিতরন করা হয়েছে।
চট্রগ্রাম থেকে নৌ-বাহিনীর “বানৌজা অপরাজয়” নামে একটি যুদ্ধ জাহাজ ত্রান নিয়ে মনপুরার রামনেওয়াজ লঞ্চ ঘাটে আসেন। নৌবাহিনীর বিশেষ একটি টিম মনপুরা উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাটে ঘূর্ণীঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ৩ শত পরিবারের মাঝে ত্রান বিতরন করেন। ক্ষতিগ্রস্ত পরিবার চাল, ডাল, চিনি, মুড়ি, বিশুদ্ধ পানি, মোমবাতি ও ম্যাচ প্যাকেটসহ ১টি প্যাকেট পেয়েছেন। ত্রান বিতরনের সময় নৌবাহিনীর সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী এবং স্থানীয় জনপ্রতিনিধি গন। নৌবাহিনীর সূত্রে জানাযায়, এবারের ঘূর্ণীঝড়ে পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য নৌ বাহিনীর কয়েকটি জাজাজ প্রস্তুত রাখা হয়েছে। যাতে করে উপকুলীয় এলাকায় স্বাস্থ্যসেবা ও জরুরী ত্রানসামগ্রী বিতরন সহযে করা যায়।
উল্লেখ্য উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৪টি ইউনিয়নে ৬ শত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। ত্রান বিতরন কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩০মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ