• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র আঘাত হানতেই থাকবে: ইরানি প্রতিরক্ষামন্ত্রী

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১

অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র আঘাত হানতেই থাকবে: ইরানি প্রতিরক্ষামন্ত্রী

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডের প্রকৃত মালিকদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের উপর আঘাত হানতেই থাকবে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের এক বৈঠকে তিনি এ বক্তব্য দেন। সম্প্রতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলের ব্যর্থ আগ্রাসনের পর ইরানের প্রতিরক্ষামন্ত্রী এ বক্তব্য দিলেন।

তিনি বলেন, এবারের গাজা যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হচ্ছে ফিলিস্তিনের সব দল ও মতের লোকজনের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা। এ সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর একটি বক্তব্য তুলে ধরেন। সর্বোচ্চ নেতা এর আগে এক বক্তৃতায় বলছিলেন, আগামী ২৫ বছর পর ইসরাইলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।

অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ইসরাইলের বিরুদ্ধে গাজার প্রতিরোধ আন্দোলনগুলোর বিজয়ের কথা উল্লেখ করে ইরানি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণ অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে থেকে লড়াই করে বিজয়ী হয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩১মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ