• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা আসছে রোববার রাতে

গোলাম মোস্তফা রাজনৈতিক বিশ্লেষক ঢাকা থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১

ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা আসছে রোববার রাতে
প্রাণঘাতী করোনার সংক্রমণরোধে কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা রোববার রাতে আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও এর আগে দুপুরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে ফ্লাইট জটিলতার কারণে রোববার টিকা আসছে না বলে জানিয়েছিল তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন রোববার (৩০ মে) বিকেলে গণমাধ্যমকে বলেন, আজকেই ফাইজারের টিকা আসছে। ব্রিফিংয়ের আগ পর্যন্ত আমাকে জানানো হয়েছিল ফ্লাইট জটিলতার কারণে রোববার টিকা আসছে না।

ব্রিফিং শেষে পরে আবারও ফোনে জানানো হয়েছে যে রাতেই টিকা আসছে। রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে টিকা দেশে পৌঁছাবে বলে আমাদের জানানো হয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩১মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ