• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভারতের সঙ্গে সম্পর্ক হবে কাশ্মীরের সঙ্গে বিশ্বাসঘাতকতা: ইমরান খান

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১

ভারতের সঙ্গে সম্পর্ক হবে কাশ্মীরের সঙ্গে বিশ্বাসঘাতকতা: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দেশ কাশ্মীরিদের রক্তের বিনিময়ে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে পারে না। বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে যে কোনো সম্পর্কোন্নয়ন হবে অধিকৃত অঞ্চলের মানুষের সঙ্গে বড় বিশ্বাসঘাতকতা।-খবর ডন অনলাইনের

রোববার (৩০ মে) সরাসরি প্রশ্ন ও জবাবের একটি অনুষ্ঠানে আলোচনার সময় তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়ন ঘটলে বাণিজ্য ও যোগাযোগা চালু হলে, তাতে বিশাল সুফল নিয়ে কোনো সন্দেহ নেই। যেমন ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে সদস্য দেশগুলো লাভবান হচ্ছে।

ইমরান খান জানান, ক্ষমতার আসার পর থেকে আমি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার চেষ্টা করেছি। আলোচনার মাধ্যমে কাশ্মীর সংকটের সমাধান খুঁজেছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করলে, তাতে কাশ্মীরি জনগণের সঙ্গে ব্যাপক বিশ্বাসঘাতকতা করা হবে।

সাবেক এই ক্রিকেট তারকা বলেন, এই মুহূর্তের দিল্লির সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার অর্থ হচ্ছে কাশ্মীরিদের লড়াই ও লাখো শহীদের রক্তকে তাচ্ছিল্য করার শাামিল। এই সম্পর্কে আমাদের বাণিজ্য উন্নয়ন হলেও তাদের রক্ত বৃথা যাবে। কাজেই আমরা এখন ভারতের সঙ্গে কোনো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি না।

পাকিস্তান কাশ্মীরিদের সঙ্গে সবসময় আছে জানিয়ে তিনি আরও বলেন, তাদের ত্যাগ-তিতিক্ষিা নিয়ে আমরা সচেতন ও সতর্ক। তাদের রক্তের বিনিময়ে ভারতের সঙ্গে বাণিজ্য উন্নয়ন হতে পারে না।

ভূস্বর্গের স্বায়ত্তশাসন বাতিল করে ২০১৯ সালের ৫ আগস্টের পদক্ষেপ থেকে ভারত সরে আসলেই কেবল দেশটির সঙ্গে আলোচনা হতে পারে এবং কাশ্মীর সংকট সমাধানে একটি রোডম্যাপ তৈরি করা যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩১মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ