• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠির কৈখালী বাজারে অগ্নিকান্ড ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরসহ ৩৫টি স্থাপনা পুড়ে গেছে

বাধন রায় ( বরিশাল ) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১

ঝালকাঠির কৈখালী বাজারে অগ্নিকান্ড ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরসহ ৩৫টি স্থাপনা পুড়ে গেছে, ৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে ভয়াভহ অগ্নিকান্ডে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১০টি আবাসিক ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট তিন ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার সকাল সাড়ে ৭ টায় কাঠালিয়ার কৈখালী বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


সবুজের কসমেটিক্স এর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে। প্রথমে কাঠালিয়া ফায়ার সার্ভিস পরে ভান্ডারিয়া ও ঝালকাঠির ফায়ার সার্ভিস আগ্রন নিয়ন্ত্রনে অংশ নেয়। তারা তিন ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ফার্মেসি, মুদি-মনোহরী, কসমেটিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার, ফ্লাক্সি লোড, হোটেল, আড়ৎদারি ব্যবসা ও চায়ের দোকানসহ কাঁচা-পাকা ২৫টি দোকান ও ১০টি বসতঘর মুহুর্তের মধ্যে পুড়ে যায়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষতিগ্রস্থরা ও ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রায় ৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩১মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ