• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

টেকনাফে’র নাফনদীতে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশের সময় বিজিবি’র সাথে গুলাগোলিতে মাদক’কার্বারী নিহত

জুবাইরুল ইসলাম জুয়েল টেকনাফ ( কক্সবাজার)
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

টেকনাফে’র নাফনদীতেকে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশের সময় বিজিবি’র সাথে গুলাগোলিতে মাদক’কার্বারী নিহত।

কক্সবাজারের টেকনাফে, ফের মাদক’কারবারীদের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই বিজিবি সদস্য আহত এবং এক অজ্ঞাত মাদক কারবারী নিহত হয়েছে।
এসময় কাঠের নৌকাসহ বড় ধরনের ইয়াবার চালান জব্দ করা হয়েছে।
গত ১৩ নভেম্বর (শুক্রবার) রাত সাড়ে ১০টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ১নং সুলিশ গেইট সংলগ্ন এলাকায় মিয়ানমার হতে বড় ধরনের মাদকের চালান আসার সংবাদের ভিত্তিতে বিশেষ একটি টহল দল স্পীডবোট নিয়ে কৌশলে টহলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি কাঠের নৌকা নিয়ে ৩জন ব্যক্তি শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করলে বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করার সাথে সাথে বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে বিজিবির বিজিবির সদস্য জনি হোছাইন(২৬) এবং মোতালেব হোসাইন (৪২) আহত হয়।
এসময় বিজিবি কৌশলী অবস্থান নিয়ে সরকারী সম্পদ ও আত্ব্যরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে নৌকা হতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যায়। অপর দুইজন নৌকা হতে লাফ দিয়ে ওপারে চলে যায়। গোলাগুলি থেমে যাওয়ার পর দ্রুত নৌকাটি জব্দ করে ১টি দেশীয় অস্ত্র, ২ রাউন্ড কার্তুজের খালি খোসা এবং ২লাখ ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এরপর নদী হতে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার ব্যক্তি এবং আহত বিজিবি সদস্যদের দ্রুত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ মাদক কারবারী মারা যায়,এবং আহত বিজিবি সদস্যদের চিকিৎসা দেওয়া হয়।
এই ব্যাপারে সরকারী কাজে বাঁধা প্রদান, মাদকের চালান বহন এবং অবৈধ অস্ত্রের ব্যবহার আইনের পৃথক ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।
বিডিনিউজ ইউরোপ/১৪ নভেম্বর/জহিরুল ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ