• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীকে বাড়ি থেকে উচ্ছেদ চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

আমীর চারু বাবলু বোয়ালমারী (ফরিদপুর)
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীকে বাড়ি থেকে
উচ্ছেদ চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

বোয়ালমারীতে বাড়ি দখল করার মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের দক্ষিণ শিবপুর এলাকার বাসিন্দা ইতালি প্রবাসী ফারুক মৃধার স্ত্রী সুলতানা আক্তার সাথীর মা আলেয়া বেগম। শিবপুরস্থ মেয়ের বাড়িতে ১৪ নভেম্বর শনিবার বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার ইছাডাঙ্গা গ্রামের মোক্তার হোসেনের মেয়ে মোসা. মদিনা খানম বেশ কিছুদিন যাবত আমার মেয়ের বাসায় গিয়ে মেয়ে জামাইকে নিজের স্বামী দাবী করে এবং আমার মেয়েকে বাসা ছেড়ে চলে যেতে বলে। মদিনার পিতা মোক্তার হোসেন প্রায়ই আমার মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও ভয়ভীতি দেখায়। গত ৮ নভেম্বর মদিনা খানম আমার মেয়ের বাসায় গিয়ে হুমকি দেয়। একই দিন সন্ধ্যায় আমার মেয়ে বাসা থেকে বের হয়ে আমার বাসায় আসার সময় গোরস্থান সংলগ্ন রাস্তায় ২টি মোটরসাইকেলে অজ্ঞাতনামা ৪ জন লোক আমার মেয়ের গতিরোধ করে তাকে ভয়ভীতি দেখায় ও তার স্বামীর বাসা থেকে চলে না গেলে তাকে খুন-জখমের হুমকি দেয়। এ ঘটনায় আমার মেয়ে সুলতানা আক্তার সাথী বোয়ালমারী থানায় একটি জিডি করেছে। জিডি নম্বর ৩৪২, তারিখ- ০৯/১১/২০২০ ইং। তিনি আরও বলেন, আমার মেয়ে সাথী আক্তারের সাথে ফারুক মৃধা ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর বিবাহ হয়।
বাড়ি দখলে রেখে জোর করে বসবাস করার বিষয়ে প্রবাসী ফারুক মৃধার মা (সুলতানা আক্তার সাথীর শ্বাশুড়ি) বলেন, একজন জোর করে কি কারও বাড়ি থাকতে পারে, কোন অধিকার না থাকলে।
বিডিনিউজ ইউরোপ/১৪ নভেম্বর/জহিরুল ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ