• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১

ঝালকাঠিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

মানুষের মন থেকে জিয়াউর রহমানের নাম কখনো মুছে যাবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান। সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। মুক্তিযুদ্ধে তঁার অবদান কোনভাবেই অস্বীকার করা যাবে না। কিন্তু বর্তমান সরকার নানাভাবে ষড়যন্ত্র করে জিয়াউর রহমানের অবদান মুছে ফেলতে চাইছে, কারণ তারা বিএনপিকে ভয় পায়। বাংলাদেশের মানুষের মন থেকে জিয়াউর রহমানের নাম কখনো মুছে যাবে না। সোমবার দুপুরে ঝালকাঠি জেলা বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা থেকে ভাচুর্য়ালি সংযুক্ত থেকে তিনি এ সভায় যোগ দেন। এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
বিএনপি এখন আগের চেয়ে ঐক্যবদ্ধ ও শক্তিশালী আছে বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়াকে নিশর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
দুপুরে ঝালকাঠি শহরের মহিলা কলেজ সড়কের একটি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৭জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ