• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাগেরহাটে রাত ৪টায় নবজাতক উদ্ধার

শিকদার ইয়াছিন আরাফাত খুলনা প্রতিনিধি
আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১

বাগেরহাটে রাত ৪টায় নবজাতক উদ্ধার

বাগেরহাটে চায়ের দোকানের পেছনে থাকা ক্যারামবোর্ডের উপর রেখে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৭ জুন) ভোর ৪টায় বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুর বাজার থেকে এই মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়। নবজাতকটি বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে নবজাতককে দত্তক নিতে বাগেরহাট শিশুকল্যান বোর্ডের কাছে আবেদন করেছেন একাধিক নিঃসন্তান দম্পতি।
চায়ের দোকানের পেছনে রাখা ক্যারামবোর্ডের উপর থেকে গভীর রাতে কান্নার শব্দ টের পায় সাইদুল ইসলামের । এরপরে নবজাতকটিকে দেখতে পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশকে জানায় স্থানীয়রা।
বাগেরহাট সদর হাসপাতালের শিশু বিষয়ক কনসালটেন্ট ডা. খান শিহান মাহমুদ বলেন, ভর্তি হওয়া নবজাতকের বয়স আনুমানিক দুই দিন হবে। সে এখন সুস্থ রয়েছে, টেনে খেতে পারছে। আমরা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছি।

সদর থানার পরিদর্শক আবু সাঈদ বলেন, কে বা কারা শিশুটিকে এখানে ফেলে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। শিশুটিকে দত্তক নিতে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। বিষয়টি আদালতে জানানো হবে। আদালত ঠিক করবে পরবর্তী করণীয়।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৭জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ