পাকিস্তানে ট্রেন দূর্ঘটনায় ৩৬ জন নিহত
পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও শতাধিক।
বার্তাসংস্হা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। দেশটির সরকার বলছে ১৬৫ বছরের রেল ব্যবস্থাপনার ইতিহাসে এটি সবচেয়ে মর্মান্তিক ট্রেন দূর্ঘটনা।
দেশটির সিন্ধু প্রদেশের ঘোটকি জেলায় ধারকি এলাকায় আজ সকালে এ ঘটনা ঘটে। ট্রেন দুটির করাচি থেকে সারগোদা যাচ্ছিল। অন্যটি রাওয়ালপিন্ডি থেকে আসছিল। রেলে উল্টে পড়া বগিতে এখনও উদ্ধার অভিযান চালাচ্ছেন রেল কর্মীরা।
পাকিস্তানের এক রেল মুখপাত্র জানিয়েছেন, ৩৩ জনের মরদেহ ইতিমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে দুই রেল কর্মকর্তা রয়েছেন।
আহতদের স্থানীয় ঘোটকি সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর চাপ সামলাতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে পরে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এক টুইট বার্তায় শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৭জুন/জই