• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাব্বির আলম বাবু ভোলা প্রতিনিধি
আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১

ভোলায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট পরিচালিত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ পর্যায় শীর্ষক প্রকল্পের আওতাধীন ভোলা জেলায় পরিচালিত মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী-২০২০ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মন্দিরভিত্তিক কল্যাণ ট্রাষ্ট এর উপ-পরিচালক বাপ্পি দেবনাথ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার, সনদ ও নগদ টাকা তুলেদেন ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহি চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপপরিচালক, স্থানীয় সরকার মামুন আল ফারুক, ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার, ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে প্রমূখ।
এ বছর মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় জেলার ৪৯টি মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্র পরিচালিত স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করা হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৮জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ