• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সেপ্টেম্বরে টরন্টো ফিল্ম ফোরামের মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল

জহিরুল ইসলাম ইন্টান্যাশনাল ডেক্স বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

সেপ্টেম্বরে টরন্টো ফিল্ম ফোরামের মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল

আগামী ২৩, ২৪, ২৫ ও ২৬ সেপ্টেম্বর টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে ৪র্থ মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল, টরন্টো-২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কানাডার স্থানীয় সময় ৪ জুন, শুক্রবার জুম-প্রেস কনফারেন্সের মাধ্যমে সংগঠনটির সভাপতি এনায়েত করিম বাবুল সংবাদিকদের এ তথ্য দেন।

প্রবাসী বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা ও কর্মীদের চলচ্চিত্র বিষয়ক সংগঠন টরন্টো ফিল্ম ফোরাম ২০১৭ সাল থেকে মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করে আসছে। কানাডায় বসবাসরত বিভিন্ন ভাষা ও জাতিগোষ্ঠীর চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র ছাড়াও বাংলাদেশের উল্লেখযোগ্য স্বাধীন এবং বিকল্পধারার চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র এ ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়।

প্রেস কনফারেন্সে এনায়েত করিম বাবুল সাংবাদিকদের জানান, ২০১৭ সালের পর থেকে তিন বছর এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলেও করোনার কারণে ২০২০ সালে এই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি। করোনার বর্তমান পরিস্থিতির কারণে এ বছর অনলাইনে ফেস্টিভ্যালের আয়োজন করা হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, অনলাইনে ফেস্টিভ্যাল হলেও টরন্টোর কোনো এক জায়গায় করনোর স্বাস্থ্যবিধি মেনে কানাডার কোনো সম্মানীত চলচ্চিত্র ব্যক্তির দ্বারা এ ফেস্টিভ্যালের উদ্বোধন করা হবে।

বারের ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারে মতো তিন ধারার সেরা চলচ্চিত্রকে পুরস্কৃত করা হবে। সোশ্যাল মিডিয়া এবং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে ফেস্টিভ্যালে চলচ্চিত্র জমা দেওয়ার জন্য বিভিন্ন ভাষা ও জাতির চলচ্চিত্র নির্মাতাদের সাথে যোগাযোগ করা হবে। সেপ্টেম্বর মাসের ৫ তারিখ পর্যন্ত চলচ্চিত্র জমা নেয়া হবে। টরন্টো ফিল্ম ফোরামের ইমেইলে—torontofilmforum2014@gmail.com এবং ওয়েবসাইট:: Toronto Film Forum

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৮জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ